Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ব্রাজিলে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: August 4, 2021 | 1:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে পদোন্নতি দিয়ে ব্রাজিলে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২ আগস্ট এ নিয়োগের কথা জানানো হয়। বর্তমানে তিনি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্বরত আছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাদার কূটনীতিক ফয়জুন্নেসা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের ১৮তম ব্যাচের সদস্য এবং তিনি ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।
কূটনীতিক হিসেবে কর্মময় জীবনে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ বিষয়ক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি, বার্লিন ও ব্যাংককের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক উইংয়ে দায়িত্ব পালন করেছেন।
তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডি বিষয়ে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেন।
সাদিয়া নিউইয়র্কের ১৫তম কন্সাল জেনারেল হিসেবে ২০১৮ সালের ১ জুন যোগদানের পর থেকেই কন্স্যুলার সেবাকে সহজতর করতে নানা পরিকল্পনা গ্রহণ করেন। করোনা মহামারির মধ্যেও তিনি স্বাস্থ্যবিধি মেনে সর্বাত্মক সহযোগিতার কন্স্যুলার সেবা দিয়েছেন। ব্যক্তিগতভাবে তিনি এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার হওয়ায় করোনাকালে টেলিফোন-অনলাইনে প্রবাসীদের নানা চিকিৎসা-সহায়তাও দিয়েছেন।
নারী কূটনীতিক সাদিয়া ফয়জুননেসা বহুজাতিক নিউইয়র্ক সিটির বিভিন্ন ভাষা-ভাষী মানুষ ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতিকে নিবিড়ভাবে সম্পর্কিত করার ক্ষেত্রে অনন্য ভূমিকায় অবতীর্ণ হন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV