Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ফুটবল লীগ চ্যাম্পিয়ান ব্রঙ্কস ইউনাইটেডকে সংবর্ধনা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: August 5, 2021 | 1:14 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1259521777834802

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লীগের ফাইনাল খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ব্রঙ্কস ইউনাইটেড চ্যাম্পিয়ান হয়েছে। লীগের ফাইনালে ৯ বারের চ্যাম্পিয়ান ব্রঙ্কস ইউনাইটেড ট্রাইবেকারে ৪-১ গোলে ওজনপার্ক যুব সংঘকে পরাজিত করে শিরোপা ঘরে তুলে নেয়। গত ১ আগস্ট রোববার সন্ধ্যায় ফ্লাড লাইটে সিটির রেন্ডাল আইল্যান্ড ফিল্ড ৭৫ এ অনুষ্ঠিত খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকে। খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেয়া হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এদিকে, এদিন রাতেই লীগ চ্যাম্পিয়ান ব্রঙ্কস ইউনাইটেডকে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে ব্রঙ্কস ইউনাইটেডের খেলোয়ার, কর্মকর্তা, স্পন্সররা ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী, সহ সভাপতি মোঃ খলিলুর রহমান ও বিলাল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আব্দুস শহীদ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ আলী, স্বপন তালুকদার, ডা. নেয়াজ, নূর এ আলম জিকু, আবির প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার আয়োজনে গত ২০ জলাই চলতি বছরের ফুটবল লীগ-২০২১ শুরু হয়। এ লীগে ১২টি দল অংশ গ্রহণ করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV