Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

প্রবাসে অভিবাসী শ্রমিকদের ঈদ

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: November 9, 2011 | 1:32 PM

ডেস্ক: প্রিয়জনের সান্নিধ্য ত্যাগ করে সুদূরপ্রবাসে পবিত্র ঈদ উদযাপন করেছেন বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসীরা। এই উৎসবের দিনে তারা প্রিয়জনকে খুব স্মরণ করেন। তাদের স্মৃতি মনে করে কতজন নীরবে, নিভৃতে চোখের পানি ফেলেছেন তার খবর কে রাখে! তবুও তাদের কেউ কেউ দুঃখ-কষ্ট ভুলতে, একাকিত্বের অসহায়ত্ব থেকে কিছু সময়ের জন্য মুক্তি পেতে প্রবাসেই গড়ে তোলেন আপন জগৎ। তাদেরই একজন বাংলাদেশী ২৭ বছর বয়সী পেইন্টার আমিন আল ইসলাম। তিনি আবু ধাবিতে পাড়ি জমিয়েছেন ৪ বছর আগে। তারপর থেকে প্রতিটি ঈদ উদযাপন করেন পিতামাতা, সন্তানদের ছাড়াই। তিনি বললেন- প্রথম বার আমার খুব কষ্ট হয়েছিল। আমি কিছুতেই বাড়ির কথা ভুলতে পারছিলাম না। তিনি চাকরি নেয়ার পর আর বাংলাদেশে এসে পরিবারের সঙ্গে ঈদ করতে পারেন নি। বললেন- এ দিনে মাকে খুব মনে পড়ে। তার হাতের খাবারের স্বাদই আলাদা। ঈদের দিন বন্ধুদের নিয়ে সময় কাটিয়েছি। কিন্তু সব সময়ই মনে রেখেছি আমার একটি পরিবার আছে। তাদের দূরে রেখে এসেছি। বাড়ি না যাওয়ার এই যে যাতনা এর পিছনে একটাই কারণ। কিছুটা অর্থ সেভ করা। যে অর্থ আমার আসা-যাওয়ায় খরচ হতো তা আমি জমা করতে পারছি। তবে ঈদ উপলক্ষে বাড়িতে কিছু অর্থ পাঠিয়েছিলাম। ঈদের দিন পিতামাতা ও পরিজনের সঙ্গে প্রায় আধা ঘণ্টা ফোনে কথা বলেছি। পাকিস্তানি ২৬ বছর বয়সী আসমা তার দ্বিতীয় ঈদ উদযাপন করলেন পরিবারবিহীন। ঈদের পরদিনই আমাকে কাজ শুরু করতে হয়েছে। বাড়ির সবাইকে খুব মিস করেছি। ফিলিপাইনের গৃহপরিচারিকা জমিলা পাদিয়ালা (৩৯)’র কষ্টের শেষ নেই। তিনি দেশে রেখে গিয়েছেন অসুস্থ মাকে। এরই মধ্যে আমার পরিবারের অনেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছে। মানবজমিন
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV