নিউইয়র্কে রংপুর জেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: রংপুর জেলা সমিতি ইউএসএ ইনক এর বার্ষিক বনভোজন ২০২১ ও ঈদ পুণর্মিলনী হয়ে গেল ৮ আগস্ট রোববার নিউইয়র্কের বেথপেইজ স্টেট পার্কে। দিনটি মেঘলা ছিল বেশীর ভাগ সময় হালকা থেকে মাঝারী বৃষ্টি। তবুও প্রাণের টানে, মনের জোড়ে, ভালবাসার নিদর্শনে ঝড় বৃষ্টি উপেক্ষা করে নিউইয়র্ক ছাড়াও আশ পাশের বেশ কয়েকটি স্টেট থেকে কয়েক শত রংপুরীয়ান একত্রিত হয়েছিল তাদের আকাংখিত দিনটিতে। সকালে নাস্তার পর শুরু হয় বনভোজনের প্রধান আকর্ষন লাইভ অন স্পটে রান্না। মো: নুরুন্নবীর দক্ষ তত্ত্বাবধানে ফরিদুল ইসলাম ফরিদ ও ফারুকের সহযোগীতায় খাসীর মাংস রান্না। তার সংগে রকমারী খাবারের আয়োজনে খাবার খেয়ে সবাই ভূয়সী প্রশংসা করেন।

বৃস্টির কারণে বাইরের খেলাধুলার বিঘ্ন ঘটলেও সবাই উপভোগ করেন ট্যালেন্ট শো, কৌতুক ও রায়ান তাজ এবং প্রমি তাজের অনবদ্য গান ও মিউজিকের তালে তালে দৃস্টিনন্দন ড্যান্স বনভোজন উপভোগের মাত্রা বারিয়ে দেয়।বনভোজনের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে এ্যয়ার্ড ও সম্মাননা প্রদান। এবার স্কুল পর্যায়ে এ্যয়ার্ড পেয়েছে: Ayat Raheem 2nd G & T, Ayaz Rowbie 1 Grade G @ T, Maliha Hossain 2nd G @ T, Raeef Aleph Uddin 3rd Grade G & T, Rukayad Mim Uddin 5th Grade G & T, Rakibul Haque G & T School JHS 189Q, NJ Faiza G& T school JHS189Q, Adib Raianah 7Th Grade TAG G&T school, Mohammad Nur Morsalin 4Th Grade Success Academy Manhattan, Asef Jami 4th grade PS 153Q Meshpath queens, Mohammad Nur Muhtasim 2nd grade Success Academy Manhattan, Sarah Hossain 4th grade PS GT, Sabiha Tasnim 7th Grade PS GT, Sameed Daiyan 4th Grade GT, Mahid Shams7th Grade (Speyer Legacy Independent School Manhattan), Adiba Tabassum 10th grade (Bronx Science School), Rukaiya Risha 10th grade (Stuyvesant High School), Taznia Rahman 6th Grade G & T President awarded (PS 189 Q Juyairia G & T Azmain Rahman Abid (G &T), Maliha Tabassum .( G & T)
College And University পর্যায়ে: Lamia Rahman (Clumbia University), Sabah Bari (Stoney Brook University), Samiha Tasnim (Cornell University), Monia Akter (Penn State University), Misha Dihan (Temple University Graduate), Tusin (Clumbia University), Md. Morsalim (York College 2 Graduate)
সম্মাননা পেয়েছেন: সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম জামাজ্জল হোসেন তার পক্ষে সম্মাননা গ্রহন করেন তার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী জেপসিন হোসেন এবং প্রাক্তন সভাসতি মরহুম মালেকুজ্জামান মানিক।

বার্ষিক বনভোজনে উপস্হিত এবং পৃষ্ঠোপোষকতা করেছেন গিয়াস আহমেদ (সিইও, ইমিগ্রান্ট হোম কেয়ার), জনপ্রিয় সংগীত শিল্পী বেবী নাজনীন, আলমগীর খান আলম (সভাপতি, শোটাইম মিউজিক), এ,আর,এম রাকিব উদ্দীন টিপু (সিইও স্টোপ এন্ড কেরী), আহসান হাবীব (সভাপতি লায়ন্স ক্লাব), সাইফুল ইসলাম (সা: সম্পাদক লায়ন্স ক্লাব), আব্দুর রশীদ, আতাউল আলম (সভাপতি নর্থ বেংগল ফা:), আশরাফ (সা: সম্পাদক নর্থ বে: ফা:), মো: কাশেম (প্রাক্তন সা: সম্পাদক নর্থ বে: ফা:), রকি আরিয়ান (স্টার ফার্নিচারের সত্ত্বাধীকারী) এফ,এম, রাশেল (নিউইয়র্ক লাইফ), মো: এ আজাদ (লিবার্টি রেনোভেসন রিয়েল স্টেট ডেভলোপার), প্রতিষ্ঠাতা সভাপতি মশিউর রহমান, নুর ইসলাম বর্ষন (বিশিষ্ঠ সংগঠক), মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এবং আরো অনেকে।
২০২১ বনভোজন কমিটিতে দায়িত্ব প্রাপ্ত আহবায়ক মেজবানুর রহমান নিক্সন, ফরিদ আহমেদ লাভলু (সদস্য সচিব).
মো: নুরুন্নবী মিয়া, রাকীব হোসেন লিখন, আব্দুস সালাম, বাকী বিল্লাহ শিপন, স্বপন সহ যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করে সুন্দর স্বার্থক উপভোগ্য বনভোজন উপহার দিয়েছেন সভাপতি আসেফ বারী টুটুল ও সাধারন সম্পাদক এম, এ মোতালেব তাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








