Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে টাউন হল মিটিংয়ে মার্কিন কংগ্রেসে বাংলাদেশী প্রতিনিধি হিসেবে ডা. মুজিবুল হককে নির্বাচনের আহ্বান (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: August 11, 2021 | 2:46 PM

https://www.facebook.com/140738015944006/videos/945108986053678

https://www.facebook.com/140738015944006/videos/804852193546039

ইউএসএনিউজঅনলাইন.কম: মার্কিন কংগ্রেসে ২০২২ সালের ডেমোক্রেটিক প্রাইমারীতে নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২ থেকে কংগ্রেসম্যান প্রার্থী বাংলাদেশী-আমেরিকান ডা. মুজিবুল হকের সমর্থনে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগস্ট সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠান থেকে মার্কিন কংগ্রেসে বাংলাদেশী প্রতিনিধি হিসেবে ডা. মুজিবুল হককে নির্বাচিত করার আহ্বান জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এসময় কংগ্রেসম্যান প্রার্থী ডা. মুজিবুল হক আসন্ন নির্বাচনে কমিউনিটি নের্তৃবৃন্দ, সাংবাদিক সহ বাংলাদেশী-আমেরিকানদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি তার অবস্থান তুলে ধরে নির্বাচিত হলে কি কি করবেন সে বিষয়েও অবহিত করেন।

ডা. মুজিবুল হক বলেন, অভিবাসীদের অনেক সমস্যা। এসব সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

ডা. মুজিবুল হক বলেন, তিনি নির্বাচিত হতে পারলে বাংলাদেশী কমিউনিটিসহ ইমিগ্রেন্টদের ইমিগ্রেশন ইস্যু, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সহ ন্যায্য দাবি আদায়ে সদা সোচ্চার থাকবেন। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা মাফ মিসবাহ উদ্দিন,
নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে সাবেক কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, অ্যাসাল কর্মকর্তা ডা. মজিবুর রহমান মজুমদার, সুলতানা খানম, আফরোজা বেগম রোজি, কমিউনিটি এক্টিভিস্ট সালেহ আহমেদ, কামাল উদ্দিন প্রমুখ।

মাফ মিসবাহ উদ্দিন তার বক্তব্যে অ্যাসাল প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ান-আমেরিকানরা যাতে নিজ নিজ অধিকার ও মর্যাদা সুসংহত রাখতে পারেন সেজন্যে একযোগে কাজের অঙ্গিকারেই মূলত: ‘অ্যাসাল’ গঠিত হয়। বিগত নির্বাচনগুলোতে অ্যাসালের ভূমিকার কথা উল্লেখ করে তিনি মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশীয়দের অবস্থান আরো সুসংহত করতে ডা. মুজিবুল হককে জোরালো সমর্থনের অঙ্গীকার র্ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কংগ্রেসম্যান প্রার্থী ডা. মুজিবুল হকের ছেলে নর্থ মিসিসিপি মেডিকেল সেন্টার-এনএমএমসি’র হসপিটালিস্ট ডা.ফিলিপ এফ হক, এমডি সহ তার পরিবারের সদস্যরা।

ডা. মুজিবুল হক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি। যোগাযোগ ফোন : ৬৩১-৫৩৮-৬১৯২ ও ৬০৯-২৮৭-১৭৪৪. ইমেইল: [email protected]এবং ওয়েব সাইট: www.muzibulhuq.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV