নিউইয়র্কে প্রবাসীদের সাথে সিলেটের গোয়াইন ঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদের মত বিনিময় সভা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটের খাবার বাড়ী রেস্টুরেন্টে গত সোমবার সন্ধ্যায় সিলেটের ঘোয়াইন ঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদের সাথে প্রবাসীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুনের পরিচালনায় এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

ড. সিদ্দিকুর রহমান তাঁর বক্তব্যে নিষ্টা ও সততার সাথে উপজেলাবাসীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে য়াওয়ার জন্য ফারুক আহমদেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও উল্লেখ করেন, ফারুক আহমদ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের যথাযত বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন আমরা প্রবাসীরা যাতে তাঁর জন্য গর্ব করতে পারি।
ফারুক আহমদ তাঁর বক্তব্যের শুরুতেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং প্রবাসীদের সার্বিক সহযোগীতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন, তাকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতার করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তাঁর উপজেলা সহ সমস্ত বাংলাদেশে বর্তমান সরকার যেভাবে উন্নয়নের মহাযজ্ঞ চালাচ্ছেন এইভাবে চলতে থাকলে আগামী দশ বৎসরের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসাবে বিশ্ব দরবারে মাথা উচ্চু করে দাঁড়াবে বলে দৃঢ আশাবাদ ব্যক্ত করেন। ফারুক আহমদ তার বক্তব্যে আরও উল্লেখ করেন, নির্বাচনকালীন সময়ে জনগনকে দেওয়া ওয়াদাগুলি বাস্তবায়নে তিনি দৃঢ প্রতিজ্ঞ। এই প্রসঙ্গে তাঁর নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের বিস্তারিত তিনি বক্তব্যে তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্তে সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, জালাবাদের সাবেক সভাপতি বদরুল খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সামছুদ্দিন আজাদ, লুৎফুর করিম. জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চান্দু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান. প্রবাসী কল্যান সম্পাদক সোলেমান আলী, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কার্যনির্বাহী সদস্য শাহানা রহমান, সামছুল আবেদীন, নুরুল আফসার সেন্টু, আলী হুসেন গজনবী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী, কানেকটিকা স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ুন চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সাইকুল ইসলাম, আলমগীর হুসেন, স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা কফিল চৌধুরী, গ্রেটার জন্তিয়া ফাউন্ডেশনে সভাপতি মৌলানা রশিদ আহমদ, বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সভাপতি এড মুর্শেদা জামান, আওয়ামী লীগ নেতা শ্যামল কান্তি চন্দ, ফখর উদ্দিন, শাহাদত হোসেন, গৌছ খান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক উপ আন্তর্জাতিক সম্পাদক সাখাওৎ বিশ্বাস, উপ আন্তর্জাতিক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটন, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, যুক্তরাষ্ট্র য়ুবলীগ নেতা শাহ সেলিম ও জামাল হুসেন, ছাত্র লীগের সাবেক সভাপতি জেড় এ জয়, সাধারন সম্পাদক জাহাঙ্গীর মিয়া। সভায় আরও উপস্হিত ছিলেন সেলিনা আজাদ, রওশন আরা বেগম, সাগর শানু, ফারুক লস্কর, আনোয়ার হোসেন, আবুল হাসেম, মুজিবুর রহমান, তামিম হুসেন প্রমুখ।
শেষে পনেরো আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতীর কল্যান কামনা করে মৌলানা রশিদ আহমদের দোয়া পরিচালনার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা হয় ।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি