লন্ডনে টিউশন ফি এবং বিশ্ববিদ্যালয়ের বাজেট কাটছাঁটের প্রতিবাদে আবারও ছাত্র বিক্ষোভ

উজ্জ্বল দাশ, লন্ডন : টিউশন ফি এবং বিশ্ববিদ্যালয়ের বাজেট কাটছাঁটের প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে লন্ডন। গতকাল বুধবার কয়েক হাজার শিক্ষার্থী মধ্য লন্ডনে দিনব্যাপী বিক্ষোভ করেছে। নানা অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার এবং ট্রাফালগার স্কোয়ার থেকে বিক্ষোভকারীদের তাঁবু উচ্ছেদ করে দিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বিভিন্ন শহরের শিক্ষার্থীরা মধ্য লন্ডনে জড়ো হতে থাকে। দুপুর নাগাদ ছাত্র বিক্ষোভ বিশাল মিছিলে পরিণত হয়। বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে টিউশন ফি কমানোর দাবির পাশাপাশি সরকারবিরোধী স্লোগান দেয়।
বিক্ষোভে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীর সংখ্যা পুলিশের হিসাবের চেয়েও কয়েক গুণ বেশি ছিল।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, সরকারই লন্ডনকে বিক্ষোভের নগর বানিয়েছে। তারা প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। টিউশন ফি কমাতে সরকারকে বাধ্য করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ছাত্র বিক্ষোভটি মধ্য লন্ডনের ম্যুলেট স্ট্রিট থেকে শুরু হয়ে লন্ডন ওয়াট স্ট্রিটে গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও পুলিশি বাধায় তা ট্রাফালগার স্কোয়ারেই শেষ হয়। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের অনেক বাগবিতণ্ডা হয়। শিক্ষার্থীদের এ বিক্ষোভ সামাল দিতে প্রায় চার হাজার পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে ছাত্র বিক্ষোভের পূর্বনির্ধারিত স্থানের কাছেই সেন্টপল ক্যাথিড্রেল আঙিনায় চলছে পুঁজিবাদ-বিরোধী বিক্ষোভ। বিক্ষোভে অংশ নেওয়া লন্ডন ইম্পেরিয়াল কলেজে উচ্চতর গবেষণার ছাত্র ফিলিপ বলেন, ‘উভয় বিক্ষোভই প্রাসঙ্গিক এবং ভবিষ্যতে সুন্দর পৃথিবী গড়তে হলে প্রতিবাদ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই।’
লন্ডনে চলমান পুঁজিবাদ-বিরোধী বিক্ষোভ, নতুন করে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ, ইলেকট্রিশিয়ানদের বেতন কমানোর জন্য বিক্ষোভ এবং সম্ভাব্য স্কুলশিক্ষকদের বিক্ষোভ নিয়ে অনেকটা বিব্রত ব্রিটিশ পর্যটন কর্মীরা। আসন্ন লন্ডন অলিম্পিকের আগে এ ধরনের লাগাতার বিক্ষোভ দেশের ভাবমূর্তির জন্য মোটেও সহায়ক হবে না বলে তাঁরা মনে করছেন।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests