Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেটে ৩৩৩ বছরে প্রথম নারী গর্ভনর

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: August 12, 2021 | 8:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক স্টেট ৩৩৩ বছরে প্রথমবারের মতো নারী গর্ভনর পাচ্ছে। যৌন কেলেংকারির দায় নিয়ে স্টেট গর্ভনর (ডেমক্র্যাট) এ্যান্ড্রু ক্যুমো পদত্যাগের ঘোষণা দেওয়ায় লে.গর্ভনর ক্যাথি হোচুল গর্ভনরের দায়িত্বে অধিষ্ঠিত হবেন আগামী ২৪ আগস্ট। সেই সাথে তিনি হবেন ৫৪ হাজার ৫৫৬ বর্গমাইলে ২ কোটি মানুষের বসতিওয়ালা স্টেট নিউইয়র্কের ৫৭তম গভর্ণর।
করোনা পরিস্থিতি বিচক্ষণতার সাথে মোকাবেলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৫০ গর্ভনরের মধ্যে সেরা একজন হিসেবে পরিচিতি পাওয়া এই গর্ভনরের যৌন কেলেংকারিতে পতনে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে। গত বছরের শেষার্ধে তার বিরুদ্ধে ডজনখানেক নারী কর্তৃক যৌন হামলার অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করে আসছিলেন।
এরপর এসব অভিযোগের তদন্ত চালান স্টেটের এটর্নী জেনারেল (ডেমক্র্যাট) লেটিশা জেমস। তিনি প্রায় ২০০ জনের সাক্ষ্য গ্রহণের পর গত সপ্তাহে ক্যুমোর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। এরপরই প্রেসিডেন্ট জো বাইডেনও নিউইয়র্কের এই গর্ভনরকে পদত্যাগের আহবান জানিয়েছেন।
ডেমক্র্যাটিক পার্টির সর্বস্তরের নীতি-নির্দ্ধারকরাও একই আহবান জানাচ্ছিলেন। এমনি অবস্থায় গতকাল মঙ্গলবার তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। সেটি কার্যকর হবে ২৪ আগস্ট। স্টেট গর্ভনর ক্যুমো বলেছেন, অযাচিতভাবে কাউকে তিনি স্পর্শ করেননি। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের ভিকটিম।
এদিকে, লে. গর্ভনর ক্যাথি গণমাধ্যমে বলেছেন, তিনি প্রশাসন পরিচালনায় সক্ষম। নাগরিকদের সার্বিক কল্যাণ এবং এই স্টেটের উন্নয়নে চলমান সকল কর্মসূচি অব্যাহত থাকবে। গভর্ণর ক্যুমোর পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গত ৭ বছর যাবত ক্যুমোর রানিংমেট হিসেবে দায়িত্ব পালনকারি ক্যাথি বলেছেন, এটি খুবই সঠিক সিদ্ধান্ত হয়েছে নিউইয়র্কের অধিবাসীদের বৃহত্তর স্বার্থে।
উল্লেখ্য, ক্যুমো পদত্যাগ না করলে সামনের সপ্তাহেই তাকে ইমপিচের হুমকি দিয়েছেন ডেমক্র্যাট শাসিত স্টেট পার্লামেন্ট। ৬২ বছর বয়সি ক্যাথি এর আগে বাফেলো এলাকার কংগ্রেসওম্যান ছিলেন। সেটি টানা ৪০ বছর ছিল রিপাবলিকানদের। তিনি উদ্ধার করেছেন ডেমক্র্যাট হিসেবে।
অন্যদিকে, এ্যান্ড্রু ক্যুমো ছিলেন নিউইয়র্কের জনপ্রিয় গর্ভনর মারিয়ো ক্যুমোর ছেলে। ২০১০ সাল পর্যন্ত এ্যান্ড্রু ক্যুমো ছিলেন এই স্টেটের এটর্নী জেনারেল। পরের বছর স্টেট গর্ভনর হিসেবে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ টানা প্রায় তিন টার্ম তিনি গর্ভনরের দায়িত্ব পালন করলেন। ২০২৩ সালে গর্ভনরের মেয়াদ শেষ হবার কথা ছিল। এখন সেটি সম্পন্ন করবেন ক্যাথি হোচুল। বর্তমানে এই স্টেটের এটর্নী জেনারেল হিসেবেও রয়েছেন একজন নারী লেটিশা জেমস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV