নিউইয়র্কে টাইম স্কয়ারে বাংলাদেশের জাতীয় শোক দিবস পালন যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ উদযাপন পরিষদের
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বিশ্ববিখ্যাত টাইম স্কয়ারে বাংলাদেশের জাতীয় শোক দিবস পালন করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ। ১৫ আগস্ট প্রথম প্রহরে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা-ভালোবাসায় দিবসটি পালন করে সংগঠন দু’টি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ জামাল হোসেন পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম, কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, যুক্তরাষ্ট্র

আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আইরিন পারভিন, আবুল মনসুর খান, কাজী কয়েছ আহমদ, ফরিদ আলম, হিন্দাল কাদির বাপ্পা, গোলাম রব্বানী চৌধুরী, ইলিয়ার রহমান, আসফাক মাশুক, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সাবেক ছাত্রনেতা শেখ মখলু

মিয়া, নুরুউদ্দিন, জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, যুক্তরাষ্ট্র যুবলীগের ইফজাল হোসেন, নূরুল ইসলাম মিলম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের নুরুজ্জামান সরদার, দুরুদ মিয়া রনেল, এইচ এম ইকবাল, নাফিকুর রহমান তুরান,

শেখ জামাল হোসেন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের কাজী আজিজুল হক খোকন, এস এম আলম বিপ্লব, যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ উদযাপন পরিষদের প্রধান সমন্বকারী সাইদুর রহমান লিংকন, ইভেন্ট কমিটির আহ্বায়ক

আব্দুস শহীদ, যুগ্ম আহ্বায়ক সোহান আহমদ টুটুল, আব্দুর রব হাওলাদার, সমন্বয়কারী জামাল আহমেদ, মাহে আলম ও সদস্য সচিব লস্কর জুয়েল আহমেদ, আয়োজক কমিটির হোসেন মজুমদার, শারমিন রহমান তানিয়া, মাকসুদা আহমেদ, মামুন রহমান, শ্যামল কান্তি, সেলিম রেজা প্রমুখ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। টাইম স্কয়ারের এ আয়োজনে বিভিন্ন ফেস্টুন নিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে নানা স্লোগানে মুখরিত থাকেন নেতা কর্মীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীর আশ্রয় বাতিলের দাবি জানান।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের