Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগ ও চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামীলীগের দোয়া মাহফিল: রাজনৈতিক আশ্রয় বাতিল করে বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: August 18, 2021 | 7:14 AM

https://www.facebook.com/140738015944006/videos/959567957952604

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলা রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত খুনী রাশেদ চৌধুরী মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাষ্ট্রে লুকিয়ে আছেন। রাজনৈতিক আশ্রয় বাতিল করে বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে শিগগির বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বাইডেন প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আশা করি বাংলাদেশের আপামর জনগণের দাবির প্রতি সম্মান রেখে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর এ খুনীকে বাংলাদেশে ফেরত পাঠাবে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

নিউইয়র্কে ব্রুকলীনের ৪৯০ ম্যাকডোনাল্ড এভিনিউ এলাকায় ১৬ আগস্ট সোমবার বিকেলে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগ ও চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামীলীগের সম্মিলিত উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালিত হয়। অনুষ্ঠানে আলোচনা ও দোয়া-মাহফিল শেষে তবারক ও মাস্ক বিতরণ করা হয়।
নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে এবং ব্রুকলীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম ও চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের সভাপতি ইসমত হক খোকনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি শামসুদ্দিন আজাদ ও লুৎফুল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কার্যকরী সদস্য শাহানারা রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, সহ সভাপতি এন আমিন, সাইকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু, আওয়ামী লীগ নেতা সেন্টু, রেফায়েত চৌধুরী, মজিবুল মাওলা, সিরাজ, মাইনুল বাবুল, ছায়দুল কাদের, বিপ্লব প্রমুখ।

দোয়া-মাহফিল পরিচালনা করেন মাওলানা বারী। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টে নির্মমভাবে বঙ্গবন্ধু সহ নিহতদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এসময় বঙ্গবন্ধুসহ শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন মাসুদ আলম, আলমগীর আলম, মাস্টার জয়নাল, মইনুদ্দিন, মুমিনুল হক সুমন, আবু তাহের, কামাল উদ্দিন, হাজী ইদ্রিস আলম, সিরাজ সিকদার, মো. মামুন, জাহাঙ্গীর আলম, আব্দুল হামিদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয় এবং যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো তাকে ভুলুন্ঠিত করার জন্যই ১৫ আগস্টের নৃশংস হত্যাকান্ড ঘটনো হয়। নির্মম এ হত্যাকা- মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হত্যাকা-। জেনারেল জিয়া কুক্ষাত ইনডেমনিটি অর্ডিন্যান্স প্রণয়ন করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে এবং খুনীদের বাংলাদেশের বিদেশী মিশনে চাকরি দিয়ে পুরস্কৃত করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২১ বছর পর ক্ষমতায় এসে সেই কুক্ষাত ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিলের মাধ্যমে খুনীদের বিচার কাজ সম্পন্ন করে বঙ্গবন্ধুর হত্যার রায় কার্যকর করেন। বঙ্গবন্ধু কন্যা যুদ্ধাপরাধীদের বিচারের রায়ও কার্যকর করেন।
তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে, দেশকে দারিদ্র মুক্ত, উন্নত সমৃদ্ধ করতে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV