নিউইয়র্কে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ’র ভিন্ন আমেজের বনভোজন ও আনন্দমেলা (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/560094318514590
https://www.facebook.com/USANewsNY/videos/392475145777667
https://www.facebook.com/USANewsNY/videos/338647324656554
https://www.facebook.com/USANewsNY/videos/525193038553170
https://www.facebook.com/USANewsNY/videos/215352843875477
https://www.facebook.com/USANewsNY/videos/1232288830547485
ইউএসএনিউজঅনলাইন.কম : প্রাণের আমেজে ব্যাপক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম আঞ্চলিক সংগঠন চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইন্ক’র বনভোজন ও আনন্দমেলা। নিউইয়র্কে ক্রোটন পয়েন্ট স্টেট পার্কের সবুজঘেরা মনোরম পরিবেশে গত ১৭ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হয় চাটখিল উপজেলাবাসীর এ মিলনমেলা।

দিনব্যাপী আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, মজাদার খাবার, শিশু-কিশোর ও বড়দের জন্য নানা রকম খেলাধুলা ছাড়াও ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু-

কিশোররা বনভোজনে অংশ নিয়ে উপভোগ করেন নির্মল আনন্দ। চমৎকার আবহাওয়ায় পার্কের পেভিলিয়ন ১ এ নানা আয়োজন এ উৎসবকে জমজমাট করে তোলে। প্রবাসের জনপ্রিয় শিল্পীদের সুরের মূর্ছনা সবাইকে মোহিত করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এদিন সকালে নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে চাটখিল প্রবাসী এবং অতিথিবৃন্দ পিকনিক স্পটে উপস্থিত হন। যুক্তরাষ্ট্রে বসবাসরত চাটখিল উপজেলা সোসাইটির সদস্য ও তাদের বন্ধু-স্বজনরা পার্কের খোলা মাঠে খেলাধুলা, বনভোজনীয়

খাবার-দাবার, সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। পার্কে চমৎকার আবহাওয়ায় ভিন্ন আমেজে জমে ওঠে এ বনভোজন।

সকালে অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। এরপর সংগঠনের কর্মকর্তারা অতিথিদের সাথে নিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র্যাফেল ড্র। খেলাধুলা শেষে সুস্বাদু খাবারে আপ্যায়ন করা হয় অতিথিদের।

খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন উৎসব শেষ হয়।

বনভোজনে সহযোগিতায় ছিলেন সংগঠনের আহ্বায়ক জসিম উদ্দীন, সহকারী নুর আলম সেলিম, হেলাল উদ্দিন, রিয়াজ চৌধুরী, বিকাশ দে ভুট্টু, হুমায়ূন বাঙালী, মোহাম্মদ আলী, সুলতান মাহমুদ সোহেল প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এম এস আলম, মাহমুদ, মজিবুর রহমান বেলাল, সমীর অধিকারী, সোহাগ, ইসমাইল হোসেন কাজল, সিপন, নজরুল ইসলাম বাবু, সিউল প্রমুখ।

পরিচালানায় ছিলেন শরীফ হোসেন নিরব, জুপিটার, হানিফ, রাশেদ, সুজন, পলাশ, নূে হোসেন, পিংকু, সফিকুল ইসলাম, পলাশ, কামরুল, তুহিন সহ তাদের টিম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী ও নিউইয়র্ক

সিটি কাউন্সিলে সদ্য অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাইমারীর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার। আরো ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট আখতারুজ্জামান হ্যাপি, ইসলাম, মুরাদ, এমবি তুষার সহ চাটখিলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মধ্যাহ্নভোজের পর প্রবাসের জনপ্রিয় শিল্পীরা একের পর এক সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। মনমুগ্ধকর পরিবেশনায় অংশ নেন সঙ্গীত শিল্পী রোজী, মনিকা দাস সহ অন্যান্যরা। শিল্পীদের ভিন্ন স্বাদের পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন বনভোজনপ্রেমী প্রবাসীরা।

সবশেষে খেলাধুলা ও র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। র্যাফেল ড্র তে ছিল নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিট, মোবাইল ফোন, ল্যাপটপ সহ বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার।

অতিথিরা আনন্দঘন আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাসহ উদযাপন কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান।

বনভোজন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








