আজ স্মৃতিময় ১১-১১-১১
বাংলা প্রেস : আজ ১১ নভেম্বর স্মৃতিময় একটি দিন। যা আগামী ১শ বছর ধরে মানুষ মনে রাখবে। কারণ আগামী ১শ বছরে এমন দিন আর আসবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ১১ নভেম্বর ১১ তারিখ ১১ সাল। মজারই বটে। অন্যান্য সাধারণ মানুষদের চেয়ে ডাকটিকিট সংগ্রাহকদের কাছে এমন তারিখের কিন্তু একটা বিশেষ আকর্ষণ রয়েছে। এ তারিখটির বিষয়ে বিশেষভাবে জানিয়েছে গ্রেগরিয়ান পঞ্জিকা। তাদের তথ্য অনুযায়ী “১১-১১-১১” তারিখটি বর্তমান বৎসরের পরবর্তীতে আগামী একশ বছর পর আবার আসবে।এদিকে এই দিনে শিশু প্রসব করাতে দম্পতিরা বেশ আগ্রহী। এই দিনটি স্মরণীয় করে রাখতে সন্তান সম্ভাব্যরা সিজারের মাধ্যমে তাদের সন্তান প্রসবের জন্য হাসপাতালগুলোতে ভিড় জমিয়েছেন। কোরিয়া, চীন, জাপানে এই প্রবণতা বেশি দেখা গেছে। শুধু তাই নয় হলিউডের বিখ্যাত নায়িকা ঐশ্বরিয়া রায়ও ১১-১১-১১ তে তাদের প্রথম সন্তান প্রসবের জন্য গতকাল মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে কঠোর নিরাপত্তায় ঐশ্বরিয়া
মাতৃত্বের স্বাদ পেতে আর মাত্র কিছু সময় অপেক্ষা ঐশ্বরিয়ার। প্রথম সন্তান প্রসবের জন্য ঐশ্বরিয়া রায় বচ্চন মুম্বাইয়ের ম্যারোলে সেভেন হিলস হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি হয়েছেন গতকাল সকালে। পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থায় মুগ্ধ হয়েই ঐশ্বরিয়া সেভেন হিলস হাসপাতালে সন্তান জন্ম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতাল কতৃপক্ষও তাই নিরাশ করতে চান না বচ্চন পরিবারকে। নিরাপত্তা নিশ্চিতে হাসপাতালে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। চিকিৎসায় কোন ত্রুটি না রাখতেই হাসপাতালের কর্মীরা অতিরিক্ত সময় কাজ করছেন। হাসপাতালের পাঁচ তালায় একটি সুসজ্জিত বিশেষ কেবিনে ঐশ্বরিয়াকে রাখা হয়েছে। ১০ নভেম্বরের পর যেকোন সময় ঐশ্বরিয়ার সন্তান প্রসব হতে পারে, এ জন্য হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা সার্বক্ষণিকভাবে সচেতন রয়েছেন। কঠোর নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ঐশ্বরিয়ার কেবিনটিতে হাসপাতালে কোন কর্মীকে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কর্তপক্ষ জানিয়েছে, প্রসবকালীন সময়ে হাসপাতালে থাকা অবস্থায় ঐশ্বরিয়াসহ বচ্চন পরিবারের কোন সদস্যের ছবি কিংবা ভিডিও চিত্র যেন হাসপাতালের বাইরে ও মিডিয়া প্রকাশ না পায় সে জন্যেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। হাসপাতালের বিশেষ নিরাপত্তাবাহিনী ৬ ঘন্টার পরিবর্তে বর্তমানে ১২ ঘন্টা নিরাপত্তার দায়িত্বে থাকছে। পাশাপাশি নিরাপত্তার জন্য প্রশাসনেরও সহযোগিতা নেওয়া হয়েছে। বচ্চন পরিবারের নিরাপত্তা রক্ষায় হাসপাতালের সম্মান অনেকটাই নির্ভর করছে বলে মনে করেনসেভেন হিলস কর্তপক্ষ। বচ্চন পরিবার ১১.১১.১১ তে ঐশ্বরিয়ার সন্তান প্রসবের রটে যাওয়া গুজব নিয়ে প্রথম থেকেই বিব্রত ছিলেন। ১১.১১.১১ তারিখটিকে সামনে রেখে ১৫০ কোটি রূপি বাজিও ধরেছেন কিছু বাজিকর। কিন্তু বচ্চন পরিবার এই গুজবকে অস্বীকার করেছেন। মিডিয়ার এই সব হয়রানির কারণে অভিষেক বচ্চন সন্তান প্রসবের জন্য ঐশ্বরিয়াকে লন্ডন নিয়ে যাবার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ঐশ্বরিয়ার শারীরিক অবস্থার কথা চিন্তা করে অবশেষে মুম্বাইতেই সন্তান প্রসবের সিদ্ধান্ত নিয়েছেন।আর সে কারনেই অবাঞ্চিত কোন ঘটনা যেন বচ্চন পরিবারকে বিব্রত করতে না পারে সেদিকেও নজর দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সন্তানের ‘পরিচয়’ হবে ১১১১১১
দক্ষিণ কোরিয়ার হাসপাতালগুলোতে রীতিমতো ভিড় জমে গেছে হবু মায়েদের। তারা চান, অস্ত্রোপচার করে হলেও ১১ নভেম্বরই তাদের সন্তানের জন্ম হোক। রহস্যটা আসলে তারিখে। দক্ষিণ কোরিয়ায় নাগরিকত্ব নিবন্ধনের ক্ষেত্রে ১৩ অংকের নিবন্ধন নম্বরের প্রথম ছয়টি অংক হয় জন্মতারিখ অনুযায়ী। অর্থাৎ শুক্রবার যারা জন্ম নেবে, তাদের নিবন্ধন নম্বরের শুরুতে থাকবে ১১১১১১ (১১ নভেম্বর ২০১১)। আর হবু সন্তানের জন্য এই ‘ম্যাজিক নম্বরটি’ পেতে মরিয়া হয়ে উঠেছেন দক্ষিণ কোরিয়ার মায়েরা। অনেকের সন্তান জন্ম নেওয়ার নির্ধারতি তারিখ আসতে আরো সপ্তাহখানেক দেরি থাকলেও শুক্রবারই তারা অস্ত্রোপচার করে সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চান। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত বছরের ১১ নভেম্বরের তুলনায় এবার এই দিনে অস্ত্রপচারের মাধ্যমে সন্তান জন্মদানে আগ্রহী মায়ের সংখ্যা ২০ শতাংশ বেশি। সিউলের একটি মাতৃসদন কেন্দ্রের এক কর্মী বলেন, “এমনিতে অনেক হবু মা চান, তাদের সন্তানের জন্ম হোক বছরের প্রথম দিনে। এ কারণে প্রতি বছর ১ জানুয়ারি অস্ত্রোপচারের জন্য ভিড় করেন তারা। তবে অদ্ভুতভাবে এবার ১১ নভেম্বরের জন্য অনেকেই আগ্রহী হয়ে উঠেছে।” অবশ্য দক্ষিণ কোরিয়ায় ১১ নভেম্বর তারিখটির আরো একটি বিশেষ তাৎপর্য আছে। কোরীয়রা দিনটি উদযাপন করে ‘পেপেরো ডে’ বা ‘মধুরতম দিবস’ হিসেবে। পশ্চিমের ভ্যালেন্টাইনস ডের আঙ্গিকে দিনটি কাটায় দেশটির তরুণ-তরুণীরা I
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests