বিশ্বের সেরা প্রাকৃতিক সপ্তাশ্চর্যে স্থান হয়নি সুন্দরবনের ,আগেই বাদ পড়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার
বিশ্বের সেরা প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় স্থান হলো না বাংলাদেশের সুন্দরবনের। সর্বশেষ সেরা ১৪ তালিকায় থেকেও বাদ পড়েছে সুন্দরবন। আগেই বাদ পড়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন আয়োজিত প্রাকৃতিক সপ্তশ্চর্য নির্বাচনের চূড়ান- ফল শুক্রবার রাত ১টা ৭ মিনিটে ফেসবুকে ঘোষণা করা হয়। সেখানে সুন্দরবনের জায়গা হয়নি। সপ্তশ্চর্য হিসেবে নির্বাচিত হয়েছে. আমাজন (দক্ষিণ আমেরিকা), হ্যালং বে (ভিয়েতনাম), ইগুয়াজু জলপ্রপাত (আর্জেন্টিনা ও ব্রাজিল), জেজু দ্বীপ (দক্ষিণ কোরিয়া), কোমোডো জাতীয় উদ্যান (ইন্দোনেশিয়া), পুয়র্তো প্রিন্সেসা আন্ডারগ্রাউন্ড রিভার (ফিলিপাইনস), টেবিল মাউন্টেন (দক্ষিণ আফ্রিকা)। ভোটগ্রহণ শেষ হয়েছে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটা ১১ মিনিটে। তারপর থেকেই ছয় মাধ্যমে পাওয়া চূড়ান- পর্বের ২৮টি স্থানের ভোট গণনা শুরু হয়।সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের ওয়েবসাইট সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ৪০৪টি স্থান নির্বাচনের পর ইন্টারনেটভিত্তিক ভোটে বিশ্বের ২২২টি দেশের ২৬১টি প্রাকৃতিক স্থান দ্বিতীয় পর্বে উঠে আসে।
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes