নিউইয়র্কে “কুইন বীস্” এর জমজমাট সামার গেট-টুগেদার
আশরাফুল হাবিব মিহির: নিউইয়র্কে কুইন্সের আগ্রা প্যালেস ইন্ডিয়ান রেষ্টুরেন্ট ও পার্টি হলে স্যোশাল মিডিয়া- ফেসবুকের “কুইন বীস্” নামক গ্রুপের সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল সামার গেট-টুগেদার। গত ১৩ আগষ্ট শুক্রবার, আয়োজিত অনুষ্ঠানে নিউ ইর্য়ক ছাড়াও আশেপাশের ষ্ট্রেট থেকে আগত সব সদস্যদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। এটা ছিলো তাদের প্রথম আয়োজন।

আনিকা ও ন্যান্সির উপস্থাপনায় আয়োজনের প্রথমেই “কুইন্ বীস্” এর সব এডমিন – রুমা আহমেদ, নীহা বেবু, তানসুরা হাসি, জুই আহসান ও আনিকা তাসনিমকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এডমিনরা সবাই একসাথে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা করেন। এডমিনদের পক্ষ থেকে আনিকা তাসনিম জানান -কোভিডের কারণে দীর্ঘদিন অনেকের সাথে দেখা না হওয়ায় এবং ঈদে সবার সাথে মিলিত হতে না পারার কারনে এই অনুষ্ঠানের মাধ্যমে তারা সবাই একত্রিত হয়েছেন।

র্যাম্প শো এর মাধ্যমে প্রতিটি সদস্য নিজেদের উপস্থিতি জানান দেন। এরপর আয়োজনে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এমদাদ সুপার মার্কেটে এন্ড কনস্ট্রাকশন এর এমদাদ ও নীহা লাবন্য, একাউন্টিং ক্রীনড ইনক্ এর ভাইস প্রেসিডেন্ট জহিরুল আলম, কমিউনিটি এক্টিভিষ্ট আমিরুল ইসলাম এবং নুসরাত ডিজেয়ার এনপি কালেকশন এর নুসরাত আয়েশা। তারা সবাই এতো সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এই জাতীয় প্রোগ্রাম আরো বেশী বেশী করার আহবান জানানোর পাশাপাশি ভবিষ্যতে কুইন বীস্ -এর যেকোন কার্যক্রমে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নিমা, নিকি, সারাহ্, সুরভী ও দীনা আদনান। সুন্দর নৃত্য পরিবেশনের জন্য নিমা ও দীনা আদনান পুরস্কৃত হন। আগত অতিথিদের মধ্যে সুন্দর সাজ সজ্জার জন্য তানজীন সুহানাকে পুরস্কৃত করা হয়। ফ্যাশন শো ও টিকটক প্রতিযোগিতায় পুরস্কৃত হন- মোহনা সাইদ ও জান্নাত রাশেদ। এছাড়াও র্যাফেল ড্র পর্বে বিজয়ীরা হলেন: ১ম পুরস্কার- তানসুরা হাসি, ২য় পুরস্কার- শাম্মী হোসাইন, ৩য় পুরস্কার- নূরুল আজিম, ৪র্থ পুরস্কার- নুসরাত আয়েশা, ৫ম পুরস্কার- মো: লিটন, ৬ষ্ঠ পুরস্কার- লিয়ানা সজীব এবং ৭ম পুরস্কার- দোলন সোনিয়া।
ডিনারের পর, সাংস্কৃতিক পর্বে নিউইয়র্কের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১১ চ্যাম্পিয়ন কৃষ্ণা তিথির গান পরিবেশন করেন, আর বুষ্ট মিউজিক এন্টারটেইনমেন্ট এর শুভর, ডিজে পরিবেশনার সাথে সাথে সবাই আসন ছেড়ে নাচতে শুরু করেন। একের পর এক চমৎকার পরিবেশনায় অনুষ্ঠানকে আরো জমিয়ে তুলেন।
সকল সদস্যদের স্বত:ফূর্ত অংশগ্রহনে এই আয়োজন স্বার্থক হয়েছে বলে জানান আয়োজকরা, তারা উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন ভবিষ্যতে আরো অনেক অনুষ্ঠানের পরিকল্পনা তাদের আছে, সবাইকে পাশে থেকে সহযোগীতার অনুরোধ জানান। পুরো আয়োজনটি সাফল্যমন্ডিত করার জন্য সায়েম ও মো: লিটন আলীর ভূমিকা অন্যতম। আয়োজনে ছবি আর ভিডিও এর দায়িত্বে ছিলেন- রিভার এনওয়াই -এর সুমিত চৌধুরী ও কানিজ ফটোগ্রাফির কানিজ ফাতেমা। অনুষ্ঠানটি সন্ধ্যে ৬টা থেকে রাত ১২ পর্যন্ত চলে।
এই আয়োজনের সহযোগিতায় ছিলেন – এমদাদ সুপার মার্কেটে এন্ড কনস্ট্রাকশনের এমদাদ ও নীহা লাবন্য, একাউন্টিং ক্রীনড ইনক্ এর ভাইস প্রেসিডেন্ট জহিরুল আলম, গোল্ডেন এইজ হোম কেয়ারের শাহ-নেওয়াজ, কমিউনিটি এক্টিভিষ্ট আমিরুল ইসলাম, নুসরাত ডিজেয়ার এনপি কালেকশনের নুসরাত আয়েশা, স্টাইল উইদ ইনকের সুমারা রুমি, এরিস বুটিকের ফাহমিদা আফরোজ, দোয়া জুয়েলস্ এর দীনা আদনান, জেরিন ক্লোজেট ইনক এর ফারজানা কবির, উমা বুটিকের রুকসার জামান, ড্রেসলীর রাজিয়া হ্যাপি, ড্রেসি ডেল এর ইভানা আহমেদ, আরজে দেশী কালেকশন এর মাহমুদা ইয়াসমিন জলি, মৌ জুয়েলারী, ওয়াও ডিজাইনার স্টুডিও এর সাদিয়া লিয়া, সুলতান ক্লোজেট ইউএসএ এর পারভীন সুলতানা, অনলাইন দেশী ক্লথস্ এর পপি, হ্যান্ডিপিকড বাই হাকিমুন ইউএসএ এর হাকিমুন নাহার, রুকসানাস্ হালাল ডিলাইটস্ এর রুকসানা চৌধুরী, ডেকোর এর ফিরোজ আখতার এবং এলিগেন্ট কালেকশন বাই নীহা ইউএসএ এর নীহা বেবু।
উল্লেখ্য গত ৮ নভেম্বর ২০১৯ এ এই পেইজ স্যোশাল মিডিয়ার ফেসবুকে আত্নপ্রকাশ করে।
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল








