Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মৌলভীবাজারের কুলাউড়া হাসপাতালে আহমদ ভিলা পরিবারের ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: August 22, 2021 | 7:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে কুলাউড়া উপজেলার ছকাপনস্থ বড়দল গ্রামের ‘আহমদ ভিলা’ পরিবারের অর্থায়নে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ২২ আগস্ট রোববার বিকেলে ‘২০ শয্যা কোভিড-১৯ আইসোলেশন ইউনিটের’ জন্য ১৫টি অক্সিজেন সিলিন্ডার আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ভারঃ) ডা. জাকির হোসেন এর কাছে হস্তান্তর করেন আহমদ ভিলা পরিবারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী জুবায়ের আহমদ।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা (ভারঃ) ডা. জাকির হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুস সিয়াম রাফির পরিচালনায় সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী ‘আহমদ ভিলা’ পরিবারের ভূয়সী প্রশংসা করে করোনাকালীন সময়ে আর্ত-মানবতার কল্যাণে সাড়া দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সিলিন্ডারের পাশাপাশি অক্সিজেন রিফিল করার ব্যবস্থা গ্রহণে সহযোগিতার অনুরোধ জানান। তিনি বর্তমান পরিস্থিতিতে বিনা চিকিৎসায় যাতে কেউ মারা না যায় সেদিকে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়, ভুকশিমইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল মনসুর, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম মছব্বির আলী, মাওঃ রফিকুল ইসলাম, আব্দুল মালিক মেম্বার, আহমদ ভিলা পরিবারের সন্তান বিশিষ্ট সমাজসেবী মরহুম আব্দুল মতিন এর কনিষ্ট পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী জুবায়ের আহমদ, শিক্ষক আকমল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা (ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার, অডিট বিভাগ, এজিবি) বিশিষ্ট সমাজসেবী মরহুম আব্দুল মতিন এর অবদানের কথা স্বরন করে তারই সুযোগ্য উত্তরসুরীদের মরহুমের ধারাবাহিকতা অব্যাহত রেখে মানবতার সেবা করে যাওয়ার আহ্বান জানান। সভায় মরহুম আব্দুল মতিনের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ রফিকুল ইসলাম।
উল্লেখ্য ২০০৮ সালের ২২ আগষ্ট মোঃ আব্দুল মতিন তার গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার বড়দল গ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি সরকারী চাকুরীর পাশাপশি একজন নির্লোভী,পরোপকারী ও সমাজ সেবক হিসেবে জনকল্যাণে অনেক উন্নয়নমূলক কাজ করে গেছেন। তিনি ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলা সমিতি, কুলাউড়া উপজেলা সমিতির সাথে যুক্ত ছিলেন। তার ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার ও শুভাকাংকীদের পক্ষ থেকে কুলাউড়া সরকারী হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV