বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্কে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ যুক্তরাষ্ট্র’র আলোচনা সভা ও দোয়া মাহফিল (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/210470511037604
ইউএসএনিউজঅনলাইন.কম: বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ যুক্তরাষ্ট্র’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট নিউইয়র্কে জ্যাকসন হাইটসের খাবার বাড়ি পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সভাপতি এডভোকেট মোর্শেদা জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলী, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, কার্যকরী সদস্য শাহানারা রহমান, বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ডা. মোহাম্মদ ইনামুল হক ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক স্বীকৃতি বড়–য়া, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উপদেষ্টা জাকির হোসেন, সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন প্রমুখ।

সভায় ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডে শাহাদতবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব সহ শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাজী খবির উদ্দিন ভূইয়া।
অনুষ্ঠানে ড. সিদ্দিকুর রহমান সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের সদস্যরা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর পলাতক খুনীরা বিদেশে পালিয়ে রয়েছে। খুনীদের দেশে ফেরত পাঠাতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়েও বেশী শক্তিশালী। কারণ পঁচাত্তরের ১৫ আগস্ট খুনীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে পারলেও তাঁর আদর্শকে তারা হত্যা করতে পারেনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতার জীবন ও আদর্শকে ধারণ করে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সগৌরবে এগিয়ে চলছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন আজ বিশ্বের রোল মডেল। এশিয়ার অন্যতম সেরা অর্থনৈতিক সাফল্যের দেশ বাংলাদেশ।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি