Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্কে পেশাজীবী সমন্বয় পরিষদ যুক্তরাষ্ট্র’র আলোচনা সভা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: August 24, 2021 | 1:33 PM

https://www.facebook.com/USANewsNY/videos/368833501356598

ইউএসএনিউজঅনলাইন.কম: বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে পেশাজীবী সমন্বয় পরিষদ যুক্তরাষ্ট্র’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট নিউইয়র্কে জ্যাকসন হাইটসের খাবার বাড়ি পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সাধারণ সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামানের পরিচালনায় এবং সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলী, কার্যকরী সদস্য শাহানারা রহমান, ফার্মাসিস্ট আউয়াল সিদ্দিকী, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ডা. মোহাম্মদ ইনামুল হক ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মোর্শেদা জামান, সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, জাকির হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান মামুন, এডভোকেট লুৎফর রহমান, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক স্বীকৃতি বড়–য়া প্রমুখ।

কমিউনিটি এক্টিভিস্ট হাজী খবির উদ্দিন ভূইয়া সহ সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডে নিহত বঙ্গবন্ধু সহ শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সিরাজ উদ্দিন আহমদ সোহাগ।

অনুষ্ঠানে ড. সিদ্দিকুর রহমান বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফেরত পাঠাতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV