নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশন ২৯ আগস্ট এক হাজার ছাত্রী-ছাত্রীর মাঝে স্কুল সাপ্লাই বিতরণ করবে (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/869530310360710
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশন ২৯ আগস্ট এক হাজার ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ করবে। এদিন বিকেল ৬টায় ব্রঙ্কসের পার্কচেস্টার সাবওয়ের নিকটবর্তী হোয়াইট প্লেইনস রোড ও ওয়েস্টচেস্টার এভিনিউর ডা. আতাউল চৌধুরী তুষারের মেডিকেল অফিসের সামনে পার্কিং লটে এনব স্কুল সাপ্লাই বিতরণ করবে প্রতিষ্ঠানটি। গত ২৩ আগস্ট সোমবার সন্ধ্যায় খলিল পার্টি হলে আয়োজিক এক প্রস্তুতি সভায় মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার এ তথ্য জানান। এটি মজুমদার ফাউন্ডেশন ৫ম বার্ষিক স্কুল সাপ্লাই বিতরণ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সভায় জানান হয়, স্কুল সাপ্লাাই বিতরণ অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রী ও কমিউনিটি নেতৃবৃন্দকেও সম্মাননা জানানো হবে। একই অনুষ্ঠানে বিতরণ করা হবে বিনামূল্যে খাদ্য সামগ্রিও।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের সেক্রেটারী নুহেল চৌধুরী, ডাইরেক্টর রেক্সোনা মজুমদার ও রাশেদ মজুমদার, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট মো. শামিম মিয়া, মনজুর চৌধুরী জগলুল, এ ইসলাম মামুন, সৈয়দ মোস্তাকিম, সোহান আহমেদ টুটুল, আলাউদ্দিন, খবির উদ্দিন ভূইয়া, অধ্যাপক আমিনুল ইসলাম চুন্নু, মমতাজ উদ্দিন, জালাল চৌধুরী, মছনুর রহমান, আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ। সভায় অনুষ্ঠান সফল করার লক্ষে নানা পরামর্শ তুলে ধরেন বক্তারা।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের