Tuesday, 21 July 2026 |
শিরোনাম
ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবলীগের দোয়া মাহফিল, তবারক বিতরণ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: August 25, 2021 | 1:27 PM

https://www.facebook.com/140738015944006/videos/581808766328984

ইউএসএনিউজঅনলাইন.কম: জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের উদ্যোগে নিউইয়র্কে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ আগস্ট বিকেলে জ্যাকসন হাইটসের খাবার বাড়ির সামনে এ আয়োজনে যুক্তরাষ্ট্র যুবলীগ ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা বেলাল হোসাইন। এসময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডে শাহাদতবরণকারী বঙ্গবন্ধু সহ শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মনজুর আলম শাহীন।

যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহ্বায়ক এ কে এম তারিকুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বাহার খন্দকার সবুজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, কার্যকরী সদস্য শাহানারা রহমান ও সেন্টু, স্টেট আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আলমগীর হোসেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন অসীম।

আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির মোঃ আব্দুল ওয়াহেদ, মোঃ আমিনুল ইসলাম, আতিকুল ইসলাম সুজন, গণেশ কীর্তনীয়া, মোঃ রিয়াজুল কাদির লস্কর মিঠু, শাহ রহিম শ্যামল, সাইফুল্লাহ ভূঁইয়া, মোঃ মাহমুদুল হাসান টিটু, শেখ ওয়ালি হোসাইন, এনামুল হক ভূঁইয়া রিপন, সাইফুদ্দিন মুক্তার, মাসুদ হোসাইন, রিয়াজ উদ্দীন আহমেদ রাসেল, আমির আলী, মো: শামসুজ্জোহা তালুকদার ডন, দেওয়ান কামরুল হাসান, সাঈদ জামিল, মুন ইসলাম, পল্লব রয়, লিটন তালুকদার, কারার তানভীর, গৌতম বাবু, মুজাহিদ শাহীন, ফজলুর রহমান, মুবারক দেওয়ান, জর্জিয়া স্টেট আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ সুমন, ম্যানহাটন বরো কমিটির তুহিন তালুকদার, সেলিম চৌধুরী, স্বপন বিশ্বাস, ওবায়দুল, মোঃ রুবেল, ব্রঙ্কস বরো কমিটি সাধারণ সম্পাদক মোঃ ইমরান আলী, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, উপ আন্তর্জাতিক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটন, সদস্য রাকিক হোসেন, মো: জাহিদ মিয়া, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া জামান, নোয়াখালী জেলার সাবেক ছাত্র নেতা শাজাহান, ডাউনটাউন ম্যানহাটন বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম বাদল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন জয়, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম প্রমুখ।

সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জাতীয় সংসদে সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকের নিউইয়র্কে আওয়ামী লীগ সরকার ও বঙ্গবন্ধু সম্পর্কে দেয়া বক্তব্যের তীব্র নিন্দা এ প্রতিবাদ জানিয়ে ওই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

বক্তারা যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর ঘাতকদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিতে মার্কিন প্রশাসনের সহায়তা কামনা করেন। এসময় খাবার বাড়ির সামনের এ আয়োজনে যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা-কর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত থাকেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV