Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ৩৫তম ফোবানা কমিটির সংবাদ সম্মেলন: প্রবাসীদের সাথে দেশের সেতুবন্ধনকে আরো জোরদার সহ আন্তর্জাতিকমানের সম্মেলন উপহার দেয়ার প্রত্যয়

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: August 26, 2021 | 10:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: উত্তর আমেরিকা প্রবাসীদের সাথে দেশের সেতুবন্ধনকে আরো জোরদার এবং আন্তর্জাতিকমানের সম্মেলন উপহার দেয়ার প্রত্যয় ঘোষণা করেছেন ৩৫তম ফোবানা সম্মেলনের একাংশের নেতৃবৃন্দ। মহামারী করোনার মধ্যেও সিডিসি’র স্বাস্থ্য বিধি মেনে সজিব ও সচল পৃথিবী ও সামাজিক অঙ্গীকারে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের লেবার ডে উকেন্ডে অর্থাৎ আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়া রাজ্যের আলিংটনের হিলটন ক্রিস্টাল সিটিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে থাকবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, ঢাকা বিশ্ববিদালয়ের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান ছাড়াও ব্যবসা-বাণিজ্য ও সাংবাদিকতা বিষয়ক সেমিনার। আরো থাকবে দেশ ও প্রবাসের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমেরিকার নির্বাচিত জনপ্রতিনিধি ও মূলধারার রাজনীতিক সহ বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থাকবেন। সম্মেলনের আয়োজক সংগঠন হচ্ছে ‘স্বদেশ’ নামক সামাজিক সংগঠন। খবর ইউএনএ’র।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়নে গত ২১ আগষ্ট শনিবার অপরাহ্নে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে মোহাম্মদ হোসেন খান ও কাজী সাখাওয়াত হোসেন আজম নেতৃত্বাধীন ফোবানার নেতৃবৃন্দ উপরোক্ত তথ্য জানান।

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফোবানা সম্মেলনের কনভেনর শরাফত হোসেন বাবু। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ এবং করোনায় মৃত্যুবরণকারীদের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার পর ফোবানা সম্মেলন বিষয়ে লিখিত বক্তব্য রাখেন সম্মেলনের মেম্বার সেক্রেটারী কবীরুল ইসলাম।
পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফোবানার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, এক্সিকিউটিভ সেক্রেটারী কাজী সাখাওয়াত হোসেন আজম, কনভেনর শরাফত হোসেন বাবু ও কো-চেয়ারম্যান আলী ইমাম। এক পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোবানার সাবেক কনভেনর শাহ নেওয়াজ, জনপ্রিয় ও প্রবীণ অভিনেতা আহমদ শরীফ, জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীন এবং মরমী শিল্পী আব্দুল আলীমের কন্যা, সঙ্গীত শিল্পী জোহরা আলীম। এসময় তারা ফোবানা সম্মেলনে যোগদান এবং সম্মেলন সফল করার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ফোবানার সাবেক সদস্য সচিব ফিরোজ আলম ও প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ সহ ফোবানা কর্মকর্তাদের মধ্যে মাকসুদুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের উত্তরে ফোবানা’র চেয়োরম্যান মোহাম্মদ হোসেন খান জানান, আমরা কোন অনিয়মের কাছে নতি শিকার করবো না। ফোবানা’র নিয়ম-নীতি মেনে, স্বচ্ছতার ভিত্তিতে সম্মেলনের সকল কর্মকান্ড এগিয়ে চলছে। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিভক্ত ফোবানা ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া চলছে এবং ঐক্যের ব্যাপারে আমরা আশাবাদী।
অপর এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ হোসেন খান বলেন, আমরা ঐক্যের ব্যাপারে আশাবাদী এবং এই লক্ষ্য অর্জনের কাজ চলছে। তিনি বলেন, আমরা উভয় গ্রুপের নেতৃবৃন্দ দুই সম্মেলনেই অংশ নিতে পারি এবং তার মধ্য দিয়ে ঐক্য প্রক্রিয়া জোরদার হতে পারে।

শরাফত হোসেন বাবু বলেন, আমরা যুক্তরাষ্ট্র ছাড়াও দেশ ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিদের ফোবানা সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছি। কভিড পরিস্থিতির কারণে এখনো অনেকের অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি, তবে আমরা আশাবাদী যে, ইউএস সিনেটর সহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা সম্মেলনে যোগ দেবেন।
আলী ইমাম বলেন, ফোবানা সম্মেলনে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার হবে। আমরা ব্যতিক্রমী সম্মেলন উপহার দেয়ার চেষ্টা করবো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ