প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রে গরম হাওয়া

আগামী বছর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দেশটির রাজনীতিতে গরম হাওয়া বইতে শুরু করেছে। গর্ভপাত, বৈশ্বিক উষ্ণতা, সমলিঙ্গের বিয়ে, করারোপসহ অন্যান্য ইস্যুতে আলাপ-আলোচনা শুরু হয়েছে। তবে এবার সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে, ভোট দেওয়ার নিয়ম-কানুনের পরিবর্তন নিয়ে। গত এক দশকের মধ্যে এবারই ভোটদানের এসব নিয়মে পরিবর্তন আসছে।
আল-জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ১৪টি অঙ্গরাজ্যে এরই মধ্যে ভোট দেওয়ার ব্যাপারে শক্ত আইন পাস হয়েছে। নতুন ওই আইন অনুযায়ী, নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ছবিসহ পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। আর বিপত্তি দেখা দিয়েছে সেখানেই। এসব আইনের কারণে ভোটারদের পক্ষে ভোট দেওয়ার জন্য নিজেদের নাম নিবন্ধন করা আগের যেকোনো সময়ের তুলনায় কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর ইউরোপের দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রে ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র নেই। এ ছাড়া দেশটির অনেক প্রবীণ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং নিম্ন আয়ের ভোটারদের ড্রাইভিং লাইসেন্স কিংবা ছবিযুক্ত অন্য কোনো পরিচয়পত্রও নেই। এসব ভোটার তাই পড়েছেন চরম বিপাকে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্যে ভোটাররা ছবি ছাড়া ফরম জমা দিতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাঁদেরকে ব্যাংক থেকে দেওয়া একটি হিসাব বিবরণী জমা দিতে হবে।
দেশটির রিপাবলিকান পার্টি ভোটদানের ক্ষেত্রে কঠোর আইনের পক্ষে। তাদের আশঙ্কা এবারের নির্বাচনে অনেক জাল ভোট পড়বে। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হার্মান কেইনও অভিযোগ করেছেন, যেসব মানবাধিকার সংগঠন ভোটদানের কড়াকড়ি আইনের বিরোধিতা করছে, তারা জাল ভোটারদের উত্সাহ দিচ্ছে।
ভোটদানের নতুন আইন দেশটির বেশির ভাগ নাগরিকের ওপর প্রভাব ফেলবে না বলে মনে করা হচ্ছে। তবে যেখানে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেখানে নিশ্চিতভাবেই নির্বাচনের ফল নির্ধারণে প্রধান ভূমিকা রাখবে তাতে কোনো সন্দেহ নেই। যেমনটি দেখা দিয়েছিল ২০০০ সালের নির্বাচনে। সে সময় ফ্লোরিডা অঙ্গরাজ্যে জর্জ ডব্লিউ বুশ মাত্র ৫৩৭ ভোট বেশি পেয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী আল গোরের চেয়ে। আর ফলাফল সবারই জানা। মাত্র ৫৩৭ ভোটে জিতে হোয়াইট হাউসের চাবি পেয়েছিলেন বুশ।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests