Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনের স্টেট এসেম্বলি প্রক্লামেশন লাভ

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: August 27, 2021 | 3:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: করোনা মহামারীর শুরু থেকে বিশ্বব্যাপী মানবিক মূল্যবোধের দুই ধরনের চিত্র অবলোকন করেছে। তার একটা ছিল হৃদয়বিদারক মৃত্যুর মিছিল ঠেকাতে না পেরে নিকটজনদের সেবায় না এগিয়ে আসা এমনকি মৃত লাশ ফেলে পলায়নের মত ঘটনা। অন্যদিকে পরম মমতায় ধর্ম বর্ণ নির্বিশেষে বাছ বিচার না করে মানব কল্যাণে প্রয়োজনীয় মূহুর্তে সার্বক্ষণিক পাশে থেকে সেবা দান। এমনই ইতিবাচক কর্মসূচী নিয়ে কোভিডের জরুরী অবস্থা চলাকালীন সময়ে খোদ নিউইয়র্কের মত স্থানে মানুষের পাশে অবিশ্রান্ত কাজ করে গেছেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি নিউইয়র্ক, আমেরিকার সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন।

মহামারী শুরু থেকেই করোনা আক্রান্ত মানুষের পাশে থেকে তাদের মধ্যে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, খাবার-দাবার দরিদ্রদের বাসায় বাসায় খাদ্য পৌছানো ও বিভিন্ন সংগঠনের কাছ থেকে খাদ্য সামাগ্রী সংগ্রহ করে প্রতিদিনই এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের নিয়ে মানুষদের মধ্যে খাদ্য সহ জরুরী প্রোটেকটিভ উপাদান বিতরণ করছেন তিনি। বিগত রমজানে সংগঠনটি স্থানীয় মানুষদের মধ্যে ইফতার বিতরণ করে। করোনাকালীন সময়ে যারা পরিবারের সদস্য হারিয়েছেন সংগঠনটি তাদের অনেকের পাশেই সমমর্মী থেকে জানাযা, দাফন সহ তাৎক্ষণিক প্রয়োজনীয় কাজে সহযোগিতা করেছে। ভয়াাবহ করোনাকালীন সময়ে মানুষের সেবায় নিবেদিত থেকে কাজ করতে পেরে সংগঠনের সদস্যবৃন্দ নিজেদেরকে ধন্য মনে করেন। সমাজসেবী জাবেদ উদ্দিন মানব কল্যাণে সেবামূলক কার্যক্রম অব্যহত রাখার বিষয়ে সংগঠনের সদস্যদের উদ্বুদ্ধ করে চলেছেন।

উল্লেখ্য এই মানবহিতকর অব্যাহত চলমান কর্মসূচীর জন্য গত কয়েক সপ্তাহ আগে সংগঠনটি কংগ্রেস অফিস ও ডাউন টাউন ম্যানহাটন বাংলৃদেশী কমিউনিটি থেকে সম্মানজনক এ্যওয়ার্ড এবং সিনেটর দপ্তর সহ নিউইয়র্কের বিভিন্ন সংগঠন থেকে উৎসাহমূলক এ্যাওয়ার্ড অর্জন করেছেন। বিগত ২৫ আগষ্ট বিকেলে নিউইয়র্কের স্টেট এসেম্বলিম্যান অফিস থেকে জহরান মানদানি এর হাত থেকে কৃতিত্ব সম্মান স্বরূপ প্রক্লামেশন এ্যাওয়ার্ড গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন। এ সময়ে স্টেট এসেম্বলিম্যান এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময়ে জাবেদ উদ্দিন জানান, মানুষ মানুষের পাশে থেকে কাজ করলে কিভাবে সমস্যা সমাধান করা যা তা তিনি অর্জন করেছেন। তিনি সেই অভিজ্ঞতার আলোকে উপস্থিত অন্যান্য সবাইকে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য যে, জাবেদ উদ্দিন মৌলভীবাজার জেলার ১নং খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রামের অধিবাসী। বতর্মানে তিনি স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন। তিনি মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইন্ক এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ্যাওয়ার্ড গ্রহণের পর জাবেদ উদ্দিন বলেন, মানব সেবায় কাজ করার জন্য তাকে স্টেট এসেম্বলিম্যান অফিস যে সম্মান দিয়েছেন এর জন্য তিনি কৃতজ্ঞ। এই মানবতাবাদি সেবা কাজে তাকে যারা সহযোগিতা করেছেন তাদের কাছে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে আশাবাদ ব্যক্ত করেন যে সাম্প্রতিক চলমান কার্যক্রম পেন্ডামিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ