Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সন্দ্বীপ সোসাইটির নির্বাচনী উত্তাপ: ভোটার ৩ হাজার ২১২ জন

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: August 27, 2021 | 7:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: প্রবাসে অন্যতম বৃহত্তম সংগঠন সন্দ্বীপ সোসাইটি। নিউইয়র্কেই বাস করেন প্রায় ২০ হাজার সন্দ্বীপবাসী। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ব্রুকলিন ও কুইন্সে ব্যাপক মেরুকরণ শুরু হয়েছে। ১৫ আগষ্ট ছিল সদস্য পদ হালনাগাদ ও নতুন সদস্য হবার শেষ দিন। এবার ৩ হাজার ২১২ জন সন্দ্বীপবাসী সদস্যপদ গ্রহণ ও ভোটার হয়েছেন। এ থেকে সংগঠনের আয় হয়েছে প্রায় ৯০ হাজার ডলার। ৩০ আগষ্টের মধ্যে গঠিত হবে নির্বাচন কমিশন। এরপর মাঠে নামবেন নির্বাচনে আগ্রহী প্রার্থী ও প্যানেলগুলো।
এরই মধ্যে শুরু হয়েছে আগ্রহীদের প্রচারণা। বিশেষ করে চার্চ ম্যাকডোনাল্ড ও ওজোন পার্কে চায়ের কাপে নির্বাচনী সুর বাজতে শুরু করেছে। বর্তমান কমিটির সভাপতি আব্দুল হান্নান পান্না ও সাধারণ সম্পাদক আলাউদ্দীন একই প্যানেল থেকে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে। অন্যদিকে আরেকটি প্যানেল হতে পারে ফিরোজ আহমেদের নেতৃত্বে। যার রানিংমেট হিসেবে সাধারণ সম্পাদক পদে আসতে পারেন এস এম ফেরদৌস বা সাইফুল ইসলাম। ফিরোজ আহমেদ তাঁর প্রার্থীতা নিয়ে ইতোমধ্যেই শুভাকাঙ্খিদের মধ্যে শলাপরামর্শ শুরু করেছেন। এর বাইরেও সভাপতি পদে লড়তে পারেন মাওলানা কালাম ও নূরুল আমিন।
বর্তমান সাধারণ সম্পাদক আলাউদ্দীন বলেন, এবারে সরাসরি নির্বাচন হবে কিনা তা নির্ভর করবে উপদেষ্টা কমিটির ওপর। নির্বাচন কমিশন গঠনের পর উপদেষ্টা কমিটি তাদের সাথে বসবেন। যদি উপদেষ্টা কমিটি মনে করেন এবার মনোনয়নের মাধ্যমে কমিটি হবে। তবে তারা বর্তমান কমিটিকে মনোনীত করার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দেবেন। সেক্ষেত্রে আরও ২ বছর পর সদস্যদের সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাই সন্দ্বীপ সোসাইটির গঠনতন্ত্রের নিয়ম। আর যদি উপদেষ্টা কমিটি মনে করেন এবারই সরাসরি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবে তবে নির্বাচন কমিশন নির্বাচনের যাবতীয় আয়োজন সম্পন্ন করবে। বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ৩১ সদস্য বিশিষ্ঠ উপদেষ্টা কমিটির ওপর। নির্বাচন হলে প্রার্থী হবেন কিনা জানতে চাইলে জনাব আলাউদ্দীন আজকালকে বলেন, অবশ্যই আগ্রহ আছে। আমাদের নীতি নির্ধারক ও শুভাকাঙ্খিদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে মনে রাখতে হবে, ২০২০ সালে আমরা দায়িত্ব নিলেও করোনার কারণে আমরা ঠিকমতো কাজ করতে পারিনি। সন্দ্বীপের জন্য আরও কিছু ভালো কাজ করতে চাই।
সম্ভাব্য সভাপতি প্রার্থী ফিরোজ আহমেদ বলেন, নির্বাচনে প্রার্থীতা নিয়ে সবার সাথে মতবিনিময় করছি। আমার রানিংমেট কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে নির্বাচন নিয়ে নানা ধরনের কথা কানে আসছে। করোনার দোহাই দিয়ে বর্তমান কমিটিকে আরও ২ বছর রাখার গুঞ্জন রয়েছে। তবে সন্দ্বীপের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। নির্বাচনে অংশগ্রহণ করতেই সন্দ্বীপবাসী ৩০ ডলার করে চাঁদা দিয়ে সদস্য হয়েছেন বা সদস্যপদ নবায়ন করেছেন। তারা উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন দেখতে ও অংশগ্রহণ করতে চান। এদিকে কয়েকজন প্রবাসী সন্দ্বীপবাসী নির্বাচন প্রক্রিয়ার পক্ষেই মতামত ব্যক্ত করেছেন। আজকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV