পিতা-মাতাকে পরিত্যাগ করলে কারাদণ্ড
ডেস্ক: বয়স্ক পিতা-মাতাকে দেখাশোনা করতে ব্যর্থতার দায়ে অভিযুক্ত তাইওয়ানের নাগরিকদের কারাদণ্ডের বিধান রেখে নতুন একটি আইন প্রণয়ন করার প্রক্রিয়া চলছে। তাইওয়ানের একজন আইন প্রণেতা বলেছেন বয়স্ক পিতা-মাতাকে পরিত্যাগ করার প্রবণতা বৃদ্ধি পাবার প্রেক্ষিতেই এ আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। এ সংক্রান্ত বিলটি উত্থাপনকারী আইন প্রণেতা লাই শিয়াহ-বাও বলেছেন, এ বিলে পিতা-মাতাকে পরিত্যাগ করার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড এবং ৬৬০০ ডলার সর্বোচ্চ জরিমানা দেয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বাধ্যতামূলকভাবে তাদের বেতন থেকে পিতা-মাতার ভরণ-পোষণের খরচ কেটে রাখার ব্যবস্থা রাখা হচ্ছে। তাইওয়ানে প্রতি বছর ৬৫ বছরের ঊর্ধ্বে ২০০০ মানুষকে ছেলেমেয়েরা পরিত্যাগ করে থাকে। সামপ্রতিক বছরগুলোতে এ সংখ্যা ৩০ ভাগ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাই সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে। মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests