নিউইয়র্কে এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার বর্ণাঢ্য বনভোজন (ভিডিও)
https://www.facebook.com/140738015944006/videos/889571504976730
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার ইনক্’র বার্ষিক বনভোজন। গত ২৯ আগস্ট রোববার জমজমাট এ বনভোজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত এনজিএফএফ স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের আত্মীয় স্বজনরা দিনভর ব্রঙ্কসের ফেরী পয়েন্ট স্টেট পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দ উপভোগ করেন। মেতে ওঠেন বর্ণাঢ্য সব আয়োজনে। এনজিএফএফ স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিনত হয় এ বনভোজন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এনজিএফএফ স্কুল এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার ইনক্’র সভাপতি সফিউল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মুনিরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনজিএফএফ স্কুলের প্রাক্তন শিক্ষক লুৎফর রহমান ও দেলোয়ার হোসেন, স্কুলের প্রাক্তন ছাত্রী ডা. শাহানারা আলী, ডা.সায়মা নূর,

স্কুলের প্রাক্তন ছাত্র ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, সাবিনা বিনতে সালেহ, কমিউনিটি এক্টিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ সহ কমিউনিটি নের্তৃবৃন্দ। নিউইয়র্ক, নিউজার্সী, কানেটিকাট, মিশিগান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে এনজিএফএফ স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এ বনভোজনে অংশ নেন।

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে আরো ছিলেন, জাহানারা বেগম লক্ষী, মনোয়ারা বেগম, ফেরদৌসী বেগম বিউটি, ফাহমিদা হাবিব লবি, সানজিদা, লিপু, ফাহমি, নূর মোহাম্মদ, মোহাম্মদ কবির, নাদের, মামুন, ইয়াহিয়া বখত চৌধুরী, সুইট, হোছনা, লায়লা, মিশু প্রমুখ।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে এনজিএফএফ স্কুলের বিশেষ টি শার্ট উপহার প্রদান করা হয়। বনভোজনে আকর্ষণীয় র্যাফেল ড্র সহ ছেলে-মেয়েদের জন্য ছিল বিভিন্ন খেলাধূলা। মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। খেলাধূলা পরিচালনায় ছিলেন জসিম উদ্দিন নিপু এবং আনিসুর রহমান আনিস।

সবশেষে নুরউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয় বনভোজনের র্যাফেল ড্র। এতে ছিল আকর্ষণীয় পুরষ্কার। শেষে খেলাধুলায় অংশ গ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জসিম উদ্দিন নীপুর সৌজন্যে র্যাফেল ড্রর প্রথম পুরস্কার ছিলো ৫৫ ইঞ্চি টিভি।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছয়ফুর রহমান ছয়ফুর ও মোহাম্মদ রহমান কিবরিয়া সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন। অতিথিরা সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
সবশেষে আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, সকলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি