Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র উৎসবমুখর বনভোজন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: September 1, 2021 | 5:06 PM

https://www.facebook.com/140738015944006/videos/1465759823781078

https://www.facebook.com/140738015944006/videos/1462071230824862

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দ-উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র বনভোজন। গত ২৯ আগস্ট রোববার ব্রঙ্কসের অর্চার্ড স্টেট পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়।

বনভোজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র সদস্য ও তাদের স্বজনরা পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দ উপভোগ করেন। নতুন প্রজন্মের শিশু কিশোরদের উপস্থিতিতে এটি পরিনত হয় এক মিলন মেলায়। বনভোজনে মজাদার সব খাবার উপভোগ করেন সকলে। বনভোজনে আকর্ষণীয় র‌্যাফেল ড্র সহ পুরুষ-মহিলা ও শিশু-কিশোরদের জন্য ছিল বিভিন্ন খেলাধূলা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।


আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট মো: নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট আরিফ আর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা এটর্নী মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট কাজী শামসুদ্দোহা এবং প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও উপদেষ্টা এডভোকেট মুজিবুর রহমান ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা এটর্নী মাহবুবার রহমান তালুকদার ও এটর্নী এম আজিজ, সহ-সভাপতি এডভোকেট এএসএম ফেরদৌস ও সাবেক সভাপতি এডভোকেট মোর্শেদা জামান, এটর্নী খাইরুল বাশার, আব্দুল কাইয়্যূম, নিজাম উদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম আকন্দ, কৃষিবিদ আশরাফুজ্জামান, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, কানেকটিকাট থেকে আগত এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, এডভোকেট নাজমুল আলম সহ সংগঠনের সদস্যবৃন্দ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিকনিক উপ-কমিটি আহবাহক এডভোকেট শাহ মো: বখতিয়ার আলী, সদস্য সচিব এডভোকেট সিরাজুল হক, উপ-সমন্বয়কারী সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওয়াহেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন ট্রেজারার এডভোকেট মাহবুব আলম, এডভোকেট সুলতানা জামান, এডভোকেট আব্দুল কাইয়্যূম, এডভোকেট নিজাম উদ্দিন আহমেদ, এডভোকেট এম এম নুরুজ্জামান বাবু, এডভোকেট মো: জাহিদুল ইসলাম, এডভোকেট রেদওয়ানা রাজ্জাক, এডভোকেট সোনিয়া সুলতানা, এডভোকেট নাজনীন নিশী প্রমুখ।

আয়োজকরা জানান, এবারের পিকনিকের আকর্ষনীয় বিষয় ছিল বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র প্রথম বারের মত ম্যাগজিন “আইনালোক” প্রকাশ। ম্যাগাজিন উপ-কমিটির আহবাহক ছিলেন এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন (জুনেল), যুগ্ম আহবাহক ছিলেন এডভোকেট পর্না ইয়াসমিন এবং এডভোকেট শাহীন আক্তার খান। এ কমিটির সদস্যদের মধ্যে আরও ছিলেন এডভোকেট মাহবুব আলম, এডভোকেট সুলতানা জামান ও এডভোকেট মো: জাহিদুল ইসলাম। পিকনিকে ম্যাগাজিনটি বিতরণ করা হয়। শেষে খেলাধুলায় অংশ গ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র বিশেষ টি শার্ট উপহার প্রদান করা হয়।
পিকনিকটি সুন্দরভাবে সম্পন্ন করতে আর্থিকভাবে সহযোগিতাকারী, কার্যকরী কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ল’ সোসাইটির পক্ষ থেকে এডভোকেট মো: নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট আরিফ আর চৌধুরী ও প্রচার সম্পাদক এডভোকেট পর্না ইয়াসমিন ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV