নিউইয়র্কে মুক্তধারা রবিসন্ধ্যায় কবি শহীদ কাদরীকে স্মরণ
ইউএসএনিউজঅনলাইন.কম : পঞ্চাশ উত্তর বাংলা কবিতা ধারায় আধুনিক মনন ও জীবনবোধ সৃষ্টিতে যে কজন কবির নাম করা যায় কবি শহীদ কাদরী ছিলেন তাঁদের মাঝে অন্যতম। বিশ্ব-নাগরিকতা বোধ, আধুনিক নাগরিক জীবনের সুখ-দুঃখ, রাষ্ট্রযন্ত্রের কূটকৌশল এসব কিছুই তাঁর কবিতায় উঠে এসেছে স্বত:স্ফূর্তভাবে। উত্তরাধিকার, তোমাকে অভিবাদন প্রিয়তমা, কোথাও কোন ক্রন্দন নেই এবং আমার চুম্বনগুলি পৌছে দাও এই চারটি মাত্র কাব্যগ্রন্থ দিয়ে কবি শহীদ কাদরী বাংলা কাব্য আকাশে একজন স্মরণীয় কবি হয়ে রইলেন।
গত ২৯ আগস্ট নিউইয়র্ক সময় রাত ৯টায় কবি শহীদ কাদরীকে স্মরণ করে মুক্তধারা ফাউন্ডেশনের ‘রবি-সন্ধ্যা’ মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। কবি শহীদ কাদরীর প্রিয় দুটো গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। গান পরিবেশেন করেন অভিনেতা এবং শিল্পী গোলাম সারোয়ার হারুন। নিউিইয়র্ক এবং নিউইয়র্ক এর বাইরে থেকে অসংখ্য লেখক, শিল্পী, কবিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি জমজমাট আকার ধারণ করে।
অনুষ্ঠানটিকে দুটো পর্বে বিভক্ত করা হয়। প্রথম অংশে কবি শহীদ কাদরীর জীবন, তাঁকে স্মরণ ও তাঁর কবিতা নিয়ে আলোচনা হয়। এই পর্বে অংশ গ্রহণ করেন অভিনেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নৃত্যশিল্পী লায়লা হাসান, আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়, লেখক ও অধ্যাপক হায়দার আলী খান, লেখক ও অধ্যাপক আবেদীন কাদের, কবি সাজেদ কামাল এবং লেখক আদনান সৈয়দ। এই পর্বটি সঞ্চালনা করেন লেখক ও প্রাবন্ধিক হাসান ফেরদৌস। শহীদ কাদরীর উপর আলোচনায় বক্তারা কবির কবিতার নানা দিক নিয়ে আলোচনা করেন, তাঁর জীবনের নানা অংশের উপর আলোকপাত করেন এবং কবিকে নিয়ে স্মৃতিচারণ করেন।
দ্বিতীয় পর্বটি শুরু হয় কবি শহীদ কাদরীকে স্মরণ করে স্বরচিত কবিতা অনুষ্ঠান। এই পর্বটি সঞ্চালনা করেন জনপ্রিয় ছড়াকার মনজুর কাদের। এই পর্বে অংশ গ্রহণ করেন কবি মনিজা রহমান, কবি রানু ফেরদৌস, কবি আলী সিদ্দিকী, প্রাবন্ধিক ও কবি হোসাইন কবির, কবি বদিউজ্জামান নাসিম,কবি রওশন হাসান, কবি ও গল্পকার নাসরীন চৌধুরী, কবি ও ছড়াকার ইউসুফ রেজা, কবি ও ছাড়াকার ডাক্তার সজল আশফাক, কবি শামীম রেজা এবং কবি এবং প্রাবন্ধিক অজয় দাশগুপ্ত। কবিতার পাশাপাশি কবি শহীদ কাদরীকে স্মরণ করেন আরিফ মাহমুদ শৈবাল, ডাক্তার জিয়া উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক মুক্তধারা বইমেলার উপদেষ্টা এবং এ বছরের আহ্বায়ক ড. নুরুন নবী, বইমেলার কার্যনির্বহী কমিটির সদস্য মুরাদ আকাশ, নসরত শাহ, সাবিনা হাই উর্বি ও কবি জেবুন্নেসা জোৎস্না প্রমূখ।
উল্লেখ্য আগষ্টের ১৪ তারিখ ছিল কবি শহীদ কাদরীর জন্মদিন এবং ২৮ আগস্ট ছিল কবির পঞ্চম মৃত্যুবার্ষিকী। কবি শহীদ কাদরীকে নিবেদন করে আগষ্ট মাসের রবিসন্ধ্যাটি নিবেদন করা হয়।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








