Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ভার্জির্নিয়ার হিলটন ক্রিস্টাল সিটিতে ফোবানা সম্মেলন ৩-৫ সেপ্টেম্বর: বিভক্তি কাটাতে ঐক্য প্রক্রিয়া শুরু!

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: September 2, 2021 | 4:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের লেবার ডে উকেন্ডে ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জির্নিয়া রাজ্যের আলিংটনের হিলটন ক্রিস্টাল সিটিতে অনুষ্ঠিতব্য বিভক্ত ফোবানার একাংশের সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর যথাক্রমে শুক্র, শনি ও রোববার এই সম্শেরন অনুষ্ঠিত হবে। সম্মেলনে থাকবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, ঢাকা বিশ্ববিদালয়ের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান ছাড়াও ব্যবসা-বাণিজ্য ও সাংবাদিকতা বিষয়ক সেমিনার। আরো থাকবে দেশ ও প্রবাসের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমেরিকার নির্বাচিত জনপ্রতিনিধি ও মূলধারার রাজনীতিক সহ বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থাকবেন। সম্মেলনের আয়োজক সংগঠন হচ্ছে ‘স্বাদেশ’ নামক সামাজিক সংগঠন। খবর ইউএনএ’র।
ফোবানার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান ও এক্সিকিউটিভ সেক্রেটারী কাজী সাখাওয়াত হোসেন আজম নেতৃত্বাধীন এই সম্মেলনে কনভেনর শরাফত হোসেন বাবু এবং মেম্বার সেক্রেটারী কবীরুল ইসলাম।
ফোবানা নেতৃবৃন্দ জানান, ফোবানা সম্মেলনে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার হবে। আমরা ব্যতিক্রমী সম্মেলন উপহার দেয়ার চেষ্টা করবো। যুক্তরাষ্ট্র ছাড়াও দেশ ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিদের ফোবানা সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। কভিড পরিস্থিতির কারণে এখনো অনেকের অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি, তবে নেতৃবৃন্দ আশাবাদী যে, ইউএস সিনেটর সহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা সম্মেলনে যোগ দেবেন।
সম্মেলনে বাংলাদেশের জনপ্রিয় ও প্রবীণ অভিনেতা আহমদ শরীফ, চিত্র নায়ক হেলাল খান, জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভিন, কনক চাঁপা, তপন চৌধুরী, শুভ্র দেব, তাহসান, এবং মরমী শিল্পী আব্দুল আলীমের কন্যা সঙ্গীত শিল্পী জোহরা আলীম সহ দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, চন্দন চৌধুরী, আফজাল হোসেন প্রমুখ অংশ নেবেন।
এদিকে গেলো সপ্তাহে নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্তর আমেরিকা প্রবাসীদের সাথে দেশের সেতুবন্ধনকে আরো জোরদার এবং আন্তর্জাতিকমানের সম্মেলন উপহার দেয়ার প্রত্যয় ঘোষণা করেছেন ৩৫তম ফোবানা সম্মেলনের একাংশের নেতৃবৃন্দ। তারা বলেন, মহামারী করোনার মধ্যেও সিডিসি’র স্বাস্থ্য বিধি মেনে সজিব ও সচল পৃথিবী ও সামাজিক অঙ্গীকারে এই সম্মেলন আয়োজন করা হবে।
উল্লেখ্য, বিভক্ত ফোবানা’র অপরাংশের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের থ্যাঙ্কস গিভিং ডে-তে অর্থাৎ আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে। এর আয়োজকসংগঠন হচ্ছে আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি (এবিএফএস)। এই অংশের চেয়ারম্যান হচ্ছেন জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারী মাসুদ চৌধুরী আর কনভেনর হচ্ছেন জি আই রাসেল ও মেম্বার সেক্রেটারী শিব্বীর আহমেদ।
এদিকে বিভক্ত ফোবানা ঐক্যবদ্ধ করতে উভয় পক্ষ আগ্রহী বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। ফোবানার বিভক্তি কাটিয়ে ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য চলছে আলোচনা।

ট্যাগ:
Situs Streaming JAV