Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বিশ্বখ্যাত বাঙালি ধ্যান সাধক শ্রী চিন্ময়ের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: September 3, 2021 | 5:39 PM

দিমা নেফারতিতি : নিউইয়র্কে সম্প্রতি উদযাপিত হল বিশ্বখ্যাত বাঙালি ধ্যান সাধক শ্রী চিন্ময়ের ৯০তম জন্মবার্ষিকী। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিউইয়র্কে এসেছিলেন তাঁর শিষ্য এবং অনুসারীবৃন্দ। নিউইয়র্কে শ্রী চিন্ময় সেন্টারের সদর দপ্তর এ উপলক্ষ্যে আয়োজন করে দু’সপ্তাহব্যাপী বর্নিল অনুষ্ঠানের। মহাযোগী শ্রীচিন্ময়ের লেখা গান, কবিতা, চিত্র প্রদর্শনী এবং বহুমাত্রিক ধ্যান সভা’র মধ্যে দিয়ে পালিত হয় এই উৎসব।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্র নায়ক, রাজনৈতিক নেতৃবৃন্দ, লেখক, দার্শনিকবৃন্দ শ্রী চিন্ময়ের জন্মোৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা পাঠান শ্রীচিন্ময় সেন্টারের বর্তমান কর্নধার রঞ্জনা ঘোষ এর কাছে। শুভেচ্ছা বার্তায় সকলেই উল্ল্যেখ করেন, “বাংলা ও বাঙালির মানবিক মায়া, মমতা, শ্রদ্ধা, ভালবাসা ও সাংস্কৃতিক চেতনার এক মূর্ত প্রতীক শ্রীচিন্ময়।

শ্রী চিন্ময়ের জীবন ছিল সীমাহীন সৃজনশীলতার এক মূর্ত প্রতীক। সংগীত, কাব্য, চিত্রকলা, সাহিত্য এবং ক্রীড়ার মত জ্ঞ্যান ও কর্মের বিস্তৃত সব ক্ষেত্রে তিনি বিপুল সৃষ্টির সাক্ষর রেখে গেছেন। ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমকালীন জীবনের গতিশীলতার ভেতরে থেকেই ভারসাম্যপূর্ণ জীবন পরিচলনায় তিনি প্রেরণা দেন। বহুমুখী প্রতিভার অধিকারী শ্রী চিন্ময় মানুষের অসীম সৃজনী শক্তিতে বিশ্বাস করতেন। সৃজনশীলতার তিনি নিজেই এক অনুকরণীয় দৃষ্টান্ত। শ্রী চিন্ময়ের মতে জীবনের সুগভীর ও উচ্চ আদর্শের জন্যে হৃদয়ের আকুতিই হচ্ছে যেকোন ক্ষেত্রে – ধর্ম, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ইত্যাদিতে অগ্রসর হওয়ার আধ্যাত্মিক শক্তি।

শ্রীচিন্ময় বাংলাদেশের  চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামে ১৯৩১ সালে জন্ম গ্রহন করেন। বার বছর বয়সে ১৯৪৩ সালে মা-বাবা উভয়কে হারানোর পরে শ্রী চিন্ময় দক্ষিন ভারতের পন্ডিচেরির শ্রী অরবিন্দের আশ্রমে যোগ দেন। এখানে আধ্যাত্মিক সাধনায় তিনি জীবনের পরবর্তী ২০ বছর কাটান। শ্রী চিন্ময়ে কৈশোরেই মেডিটেশনের ক্ষেত্রে সুগভীর কিছু আত্মিক অনুভুতি পান এবং পরবর্তী কালে ধ্যানের সর্বোচ্চ অনুভুতি লাভ করেন।

পশ্চিমের অকৃত্তিম সাধকদের সাথে আধ্যাত্মিক জ্ঞান ভাগ করার জন্যে তিনি ১৯৬৪ সালে নিউইয়র্কে পাড়ি দেন।তিনি তের হাজার বাঙলা ও আট হাজার ইংলিশ গান রচনা করেছেন। প্রায় এক হাজার ছয় শত পুস্তক রচনা করেছেন।হাজার হাজার ছবি এঁকেছেন। ঝর্ণাকলা নামে খ্যাত তাঁর চিত্রশিল্পে রয়েছে বহু বর্ণিল ও নানা চিন্তার সমাহার।তাঁর নিজের ভাষায়: “আমাদের লক্ষ্য হচ্ছে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর এবং উজ্জ্বলতম পৌঁছানো; এবং উচ্চ থেকে উচ্চতর এবং সর্বোচ্চ পৌঁছানো। এমনকি সর্বোচ্চ পর্যায়েও আমাদের কোন বিরতি নেই কারণ আমাদের প্রত্যেকের ভেতরেই রয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা যিনি প্রতিমুহুর্তেই তাঁর নিজস্ব বাস্তবতাকে বিকশিত করছেন।”

ক্রীড়া’র ক্ষেত্রেও শ্রী চিন্ময় ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। ছিয়াত্তর বছর বয়সে থাইল্যান্ডে তিনি পর পর সাতটি হাতি উত্তোলন করে সবাইকে বিস্মিত করেছিলেন।

তাঁর প্রতিষ্ঠিত ম্যারাথন টিম বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দৌড় ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ‘ওয়ার্ল্ড হারমনি রান’ প্রতি বছর বিশ্বের শতাধিক দেশের মানুষকে মিলিত করে। তাঁর প্রতিষ্ঠিত বিশ্বের দীর্ঘতম তিন হাজার একশত মাইল দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগিরা প্রতিদিন আশি থেকে একশত মাইল দৌড়ায়-টানা ৫১ দিন, ভোর ছয়টা থেকে রাত বারটা পর্যন্ত। শ্রী চিন্ময় ১৯৭০ সাল থেকে ২০০৭ এ পরলোক গমনের আগে পর্যন্ত জাতিসংঘের সদর দফতরে পীস মেডিটেশনের নেতৃত্ব দিয়েছেন। শ্রী চিন্ময়ের আদর্শ, স্রষ্টা ও সৃষ্টিকে ভালবাসা। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV