Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: September 7, 2021 | 1:42 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1449162865447886

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল পার্কচেস্টার ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে গত ৪ সেপ্টেম্বর শনিবার। তিনটি রাউন্ডের এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে মেহরুন মারিয়াম মুনওয়ারা, বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে নওশিন আনজুম এবং সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ওমর ফারুক।

এ গ্রুপ থেকে ২য় হয়েছে সাবিহা সুবাইতা, বি গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাইজা ফাইরোজ এবং সি গ্রুপ থেকে দ্বিতীয় হয়েছে হামি হাসান।
এ গ্রুপ থেকে তৃতীয় হয়েছে আফিয়া আবসার আয়েশা, বি গ্রুপ থেকে তৃতীয় হয়েছে সামিয়া সিদ্দীকা এবং সি গ্রুপ থেকে তৃতীয় স্থান অধিকার করেছে জিহান সুবহান। চূড়ান্ত প্রতিযোগিতায় তিনটি পর্বে মোট ২৪ জন প্রতিযোগি অংশ নেয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

আয়োজকরা জানান, এ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মোট তিনটি গ্রুপে অংশ গ্রহণকারীদের মধ্যে গ্রুপ এ তে ৫-১০ বছর বয়সী ছেলে-মেয়ে, গ্রুপ বি তে ১১-১৫ বছরের ছেলে-মেয়ে এবং গ্রুপ সি তে ১৬-২০ বছর বয়সী ছেলেরা অংশ নেয়। এ প্রতিযোগিতায় ১ম পুরস্কার ছিল ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার আইপ্যাড এবং তৃতীয় পুরস্কার ট্যাবলেট। এছাড়া ফাইনালে অংশ নেওয়া সব প্রতিযোগীর জন্যও ছিল বিশেষ পুরস্কার।

গত ২৪ আগষ্ট এ প্রতিযোগিতা শুরু হয়। এ, বি, সি এই তিনটি গ্রুপে মোট ৫৬ জন প্রতিযোগি এতে অংশ নেয়। ২৮ আগস্ট প্রতিযোগতার ২য় পর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিচারকরা ২৪ জনকে নির্বাচিত করেন।
চূড়ান্ত প্রতিযোগিতা শেষে আইটিভির সিইও মাওলানা মোহাম্মদ শহিদুল্লার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্কচেষ্টার ইসলামিক সেন্টারের খতিব ও ইমাম মাওলানা ওবায়দুল হক, পিআইসির ভাইস প্রেসিডেন্ট নুরুস সামাদ, প্রতিযোগিতার কো-অর্ডিনেটর সিপিএ জাকির চৌধুরী ও এ ইসলাম মামুন, ট্যালেন্ট টেক এর সিইও শহীদুল ইসলাম, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট খবির উদ্দিন ভূইয়া, এমডি আলাউদ্দিন, মিয়া মোহাম্মদ দাউদ, নূরে আলম জিকু, কামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ এন মজুমদার, সুমন চৌধুরী, মুনতাসিম বিল্লাহ তুষার, মোঃ মামুনুর রশীদ প্রমুখ।
বক্তারা বলেন, সবার মধ্যে কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে হবে। কেননা কোরআন নির্দেশিত পথে চললেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব।

তারা পবিত্র কোরআন নিয়ে নতুন প্রজন্মের জন্য এই আয়োজনের প্রশংসা করে বলেন, নিয়মিত কোরআন পাঠ ও তার শিক্ষা গ্রহণে মনোযোগী হতে এই ধরণের প্রতিযোগিতা ভূমিকা রাখবে।
প্রতিযোগিতার স্পন্সর ছিলো মাছালা ইন্সিটিটিউট, ডাইরেক্ট হেলথ হোম কেয়ার, তিতাস মাল্টি সার্ভিস, খলিল বিরিয়ানি ও চায়নিজ, রুমানা সি সবুর এমডি, সিপিএ জাকির চৌধুরী, এসেনসিয়াল হোম কেয়ার ও প্রতিদিন ফ্যাশন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV