Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: September 8, 2021 | 2:15 AM

https://www.facebook.com/USANewsNY/videos/256891349625971

https://www.facebook.com/USANewsNY/videos/560937465112687

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্’র বার্ষিক বনভোজন। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও গত ৫ই সেপ্টেম্বর সিটির এস্টোরিয়া পার্কে অনুষ্ঠিত এই বনভোজনে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত সুনামগঞ্জ জেলার নারী-পুররু-শিশু-কিশোররা যোগ দেন। দিনভর প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এ পার্কের খোলা মাঠে খেলাধুলা সহ নানা আনন্দে মেতে ওঠেন তারা। বর্ণাঢ্য এ আয়োজনে সুনামগঞ্জ ছাড়া বৃহত্তর সিলেটের বিপুলসংখ্যক প্রবাসীর মিলন মেলায় পরিণত হয় এই বনভোজন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি এস এম জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপুর পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নুল জাকেরিন।

বনভোজন কমিটির আহ্বায়ক কাজিরুল ইসলাম শিপন, প্রধান সমন্বয়কারী সদরুন নুর এবং সদস্য সচিব মান্না মুনতাসিরের সার্বিক ব্যবস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, কমিউনিটি এক্টিভিস্ট আজমল আলী, আবু তালিব চৌধুরী চান্দু, আব্দুল নুর বড় ভূইয়া, মতিউর রহমান, তোফায়েল চৌধুরী, আতাউর রহমান সেলিম, আমিনুল হক চুন্নু, রানা চৌধুরী, শাহাবুদ্দিন, মোহন ইসলাম, নুরুল হক, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, গোলাম মাজকুর পাবেল, মির্জা মামুন, সালেহ চৌধুরী, মখন মিয়া, শিহাব উদ্দিন আহমদ সহ সাংবাদিক ও কমিউনিটির নের্তৃবৃন্দ। বিপুলসংখ্যক সুনামগঞ্জবাসী এই বনভোজনে অংশ নেন।

এই দিন প্রবাসীরা প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত বনভোজনে এসে সমবেত হন সকাল থেকেই। উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য। বনভোজনে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য ছিল খেলাধুলার আয়োজন। মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র। এতে পুরস্কার ছিল স্বর্ণের চেইন, ৫৫” টিভি, ২টি লেপটপ সহ ৯টি পুরষ্কার। শেষে খেলাধুলা অংশগ্রহণকারী এবং রাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

র‌্যাফেল ড্র প্রাইজের স্পন্সর ছিলেন গোল্ড চেইন তারেক আম্বিয়া, ৫৫ ইঞ্চি টিভি হামজা কুরেশি, ল্যাপটপ রুকন হাকিম, ল্যাপটপ জাকির চৌধুরী সিপিএ, প্রিন্টার লিখন ভূঁইয়া, টাওয়ার ফ্যান আহাদ আলী সিপিএ, ডিনার সেট ইউনিভার্সেল ট্রাভেলস, মাইক্রোওয়েভ ফয়সাল আহমেদ, রাইস কুকার আজাদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতি এস এম জলিল প্রবাসী সহ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, সকলের সার্বিক সহযোগিতায় আজকের এই বনভোজন সুন্দর ও সফল হয়েছে। বনভোজনে সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন, একটি বৃহৎ পরিবারের মত মতো সম্পৃতি ও সৌহার্দপুর্ন পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। সুনামগঞ্জবাসীর প্রিয় এই সংগঠনকে আরো এগিয়ে নিতে তিনি সকলের সার্বিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।
অন্যান্য বক্তারা দেশে ও প্রবাসে সুনামগঞ্জবাসীর কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা সুনামগঞ্জ তথা দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি এস এম জলিল, সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু, এম রহমান কামাল, মনির উদ্দিন, মানিক আহমেদ, আবু সালেহ চৌধুরী, অ্যাডভোকেট রনধীর তালুকদার, ইমতিয়াজ আহমদ বেলাল, আনোয়ার হোসেন, হামজা কুরেশি, ফয়সাল আহমেদ, কাজিরুল ইসলাম শিপন, লিখন ভূঁইয়া, স্বপ্না চৌধুরী, জিয়াউল আহমেদ জামিল, মোতাহার হোসেন রুবেল, হুমায়ুন কবির সোহেল, আব্দুল আজিজ, শাহিন কামালি, শামীম আহমেদ, হোসাইন আহমেদ, মোহাম্মদ আলী রাজা, হাবিবুর রহমান, এম এ হাসনাত রুবেল এবং আবুল হোসেন।
অনুষ্ঠানের স্পন্সর ছিলেন মার্কস হোম কেয়ার, জাকির চৌধুরী সিপিএ, সিলেট মটরস, তারেক আম্বিয়া, ইউনিভার্সাল ট্রাভেলস (খালেদ মিয়া), সেইফ মেডিকেল কেয়ার, বিসমিল্লাহ ফার্মেসি এন্ড লংজিবিটি হেলথ সার্ভিস।

ট্যাগ:
Situs Streaming JAV