Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ম্যারিল্যান্ড স্টেটের বাল্টিমোরের রাস্তা থেকে জিয়ার নামের ফলক নামিয়ে নিল বাল্টিমোর সিটি

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: September 10, 2021 | 10:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড স্টেটের বাল্টিমোর শহরের একটি রাস্তা থেকে বাংলাদেশের সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের নামের নামফলক সরিয়ে ফেলেছে স্থানীয় প্রশাসন।
বাল্টিমোরের ২০০ ওয়েস্ট সারাটগা স্ট্রিটে গত জুন মাসে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামফলক লাগানো হয়েছিল। বৃহস্প্রতিবার দুপুরে সিটির কর্মকর্তারা সেটি খুলে নিয়ে যান। বিডিনিউজ
স্থানীয় বাসিন্দা এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মনসুর বলেন, “জিয়াউর রহমান একজন ঠাণ্ডা মাথার ঘাতক। তার নামে ওই সড়কের নামকরণের পর আমরা মেয়র অফিসে আপত্তি জানিয়েছিলাম। অবশেষে সিটি মেয়র ব্র্যান্ডন এম স্কট অনুধাবন করেছেন যে এমন একজন মানুষকে এভাবে সম্মান জানানো উচিত হয়নি।“
মেয়রের নির্দেশে সিটির ট্রান্সপোর্টেশন ডিভিশনের কর্মকর্তারা ওই নামফলকটি সরিয়ে নিয়ে গেছেন বলে খন্দকার মনসুর জানান।
প্রবাসী বিএনপির নেতা-কর্মীদের উল্লাসের মধ্যে গত ২০ জুন নগর প্রশাসনের পক্ষ থেকে ওই নামফলক উন্মোচন করা হয়েছিল। সেটি সম্ভব হয়েছিল ম্যারিল্যান্ড স্টেট বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ কাজলের চেষ্টায়।
নামফলক সরিয়ে নেওয়ার পর কাজলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি সিটি মেয়রসহ সংশ্লিষ্ট সকলের কাছে জানতে চেয়েছি বিষয়টি। সিটি ট্রান্সপোর্টেশন ডিভিশনের একজন কর্মকর্তা আমাকে বলেছেন, একটি মহল জিয়াউর রহমান সম্পর্কে নানা তথ্য দিয়েছেন এবং তারা বলেছেন যে, এই নামফলক না সরালে কমিউনিটিতে বড় ধরনের দুঃখজনক পরিস্থিতির অবতারণা হতে পারে।”
জিয়াউর রহমানের নামে এই সড়কের নামকরণ করার পর প্রবাসীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বাল্টিমোর সিটি এবং ম্যারিল্যান্ড স্টেট প্রশাসনে আবেদন জানিয়েছিলেন সেটা নামিয়ে ফেলার জন্য।
ওয়াশিংটন মেট্রো এলাকার আওয়ামী লীগ নেতা এবং ৩৫তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সদস্য-সচিব শিব্বির আহমেদ বললেন, কর্তৃপক্ষ নামফলক নামিয়ে ফেলায় প্রবাসীরা ‘আনন্দিত’ হয়েছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘাতক হিসেবে জিয়াউর রহমানকে ইতিহাসের কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। একদল লোক মার্কিন প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিলেন, আমরা লাগাতার চেষ্টায় সেটি সংশোধনে সক্ষম হলাম। প্রেস ব্রিফিংয়ে আরো ছিলেন আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ রঞ্জণ কর, শামীম চৌধুরী, মো. টি মোল্লা, এডভোকেট শাহ বখতিয়ার, এমএ করিম জাহাঙ্গীর, মঞ্জুর চৌধুরী, জালাল উদ্দিন জলিল, রুমানা আক্তার প্রমুখ। [ছবি: যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড স্টেটের বাল্টিমোর শহরে গত ২০ জুন জিয়াউর রহমানের নামে বসানো (বাঁয়ে) নামফলকটি বৃহস্পতিবার নামিয়ে ফেলা হয় (ডানে)।]

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV