Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে শ্রদ্ধা-ভালোবাসায় ৯/১১ এর ভিকটিমদের স্মরণ বাংলাদেশী কমিউনিটির, সম্মাননা প্রদান (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: September 14, 2021 | 10:30 AM

https://www.facebook.com/USANewsNY/videos/363865452044712

ইউএসএনিউজঅনলাইন.কম : ভিকটিমদের প্রতি গভীর শ্রদ্ধা-ভালোবাসায় নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে পালিত হয়েছে সেই ভয়াল ৯/১১ বার্ষিকী। গত ১১ সেপ্টেম্বর শনিবার ৯/১১ এ সন্ত্রাসী হামলার ২০ বছর পূর্তিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে নানা আয়োজনে দিবসটি পালিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার ইউনিয়নপোর্ট রোডে গত শনিবার বিকেলে ৯/১১ এর ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯। অনুষ্ঠানে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত, প্লেজ অব এলিজেন্স, ৯/১১ এর সন্ত্রাসী হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এমবি হোসেন তুষার। এসময় ৯/১১ এ নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। ফাদার ডেভিড প্রার্থনা সভা পরিচালনা করেন। অনুষ্ঠানে মানব সেবায় বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

স্মরণ সভা থেকে ৯/১১ এর সন্ত্রাসী হামলা ও হামলাকারীদের প্রতি তিব্র ঘৃণা প্রকাশ করা হয়। বলা হয়, আমরা সকল নীরিহ, নিরপরাধ, জনগোষ্ঠী, ফায়ার ফাইটার, পুলিশ প্রশাসন সহ যারা জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিশ্বে যেন এমন বর্বরোচিত সন্ত্রাসী হামলার পূনরাবৃত্তি না ঘটতে পারে সেজন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান হয়।

স্মরণ সভায় বক্তারা সারা পৃথিবী থেকে সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, যারা ধর্মের নামে সন্ত্রাস করে তাদের আসলেই কোন ধর্ম নেই। সন্ত্রাসীরা কেবলই সন্ত্রাসী। সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সরব থাকতে হবে।

ইভেন্ট অর্গানাইজার ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ার উইলিয়াম রিভেরা, বাংলাদেশী কমিউনিটি লীডার এমবি হোসেন তুষার এবং এ ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় স্টেট সিনেটর লুুইস সিপুলভেদা, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ প্রিসেনক্টের ইন্সপেক্টর কিয়ান রামরী, বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা’র সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট লিডার এট লার্জ

এটর্নী মঈন চৌধুরী, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, বাঙালির চেতনা মঞ্চের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সহ সভাপতি মোঃ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাফার

প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, সিপিএ জাকির চৌধুরী, পুলিশ ডিটেক্টিভ মাসুদ রহমান, নিউইয়র্ক পুলিশ সার্জেন্ট বিলাল উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মির্জা মামুন রশীদ, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক জামাল হোসাইন, বিএসিসির সাধারণ সম্পাদক নজরুল হক, অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মোঃ আলাউদ্দিন, বাংলাদেশী আমেরিকান কালাচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক

সারওয়ার চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক সালমা সুমি, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সোহান আহমেদ টুটুল, রেজা আব্দুল্লাহ স্বপন, প্রমুখ। ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন এ সস্মরণ অনুষ্ঠানে।

এওয়ার্ড প্রাপ্তদের মধ্যে রয়েছে এনওয়াইপিডি ইএসইউ ৩, এনওয়াইপিডি হাইওয়ে ইউনিট ১, এফডিএনওয়াই ইঞ্জিন ৬৪, এফডিএনওয়াই হুক অ্যান্ড লেডার ৪৭, এফডিএনওয়াই ইএমএস ব্যাটালিয়ান ২০, থ্রগসনেক ভিএসি, পার্কার ফার্মেসী, টেককেয়ার ফার্মেসী, স্টারলিং ফার্মেসী, পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসী, ম্যাকগ্রো ফার্মেসী, বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা, সার্জেন্ট তারাকুর চৌধুরী এবং ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯।

প্রসঙ্গত: উল্লেখ্য, অনুষ্ঠানের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রে ইমারজেন্সী মেডিকেল সার্ভিসে প্রথম প্রবাসী বাংলাদেশী প্যারামেডিক মোহতাসিম বিল্লাহ তুষার ৯/১১ এ গ্রাউন্ড জিরো’র উদ্ধার কর্মী ছিলেন।

উল্লেখ্য যে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় টুইন টাওয়ার ধ্বংস হবার সাথে সাথে ৬ বাংলাদেশিসহ মোট ২৯৭৮ জনের প্রাণহানী ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন মুক্তাগাছার নূরল হক মিয়া এবং তার স্ত্রী মৌলভীবাজারের শাকিলা ইয়াসমীন, সুনামগঞ্জের সাব্বির আহমেদ, কুমিল্লার মো. শাহজাহান, সিলেটের সালাহ উদ্দিন চৌধুরী এবং নোয়াখালীর আবুল কে চৌধুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV