নাক ডাকা বন্ধ করবে রোবট ‘জুকুসুই কুন’
ডেস্ক: নাক ডাকা বন্ধ করতে অভিনব রোবট তৈরি করেছেন জাপানের বিজ্ঞানীরা। মেরু ভালুক আকারের এ রোবট স্বয়ংক্রিয়ভাবে মানুষের নাক ডাকা নিয়ন্ত্রণের চেষ্টা করবে।
টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এ রোবট তৈরি করেছেন। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘জুকুসুই কুন’, জাপানি ভাষায় যার অর্থ ‘গভীর ঘুম’। ইতিমধ্যে বিজ্ঞানীরা আন্তর্জাতিক একটি প্রদর্শনীতে রোবটটিকে উপস্থাপন করেছেন। তবে এখনো সেটিকে আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হয়নি।
ওই বিজ্ঞানীদের ভাষ্যমতে, রোবটটিকে সক্রিয় করতে ব্যবহারকারীকে এর নির্ধারিত একটি অংশে হাত রাখতে হবে। ঘুমানোর পর ব্যবহারকারীর রক্তে অঙ্েিজনের মাত্রার হিসাব রাখবে রোবটটি। বিশেষ এক ধরনের সেন্সরের মাধ্যমে সে এ কাজ করবে। নাক ডাকার সময় শ্বাস-প্রশ্বাসের জটিলতার সৃষ্টি হয়। এতে রক্তে অঙ্েিজনের মাত্রা কমে যায়। আর অঙ্েিজনের মাত্রা কমতে শুরু করলে রোবটটি তার তুলতুলে থাবার মাধ্যমে ব্যবহারকারীর কপালে সুড়সুড়ি দিতে শুরু করবে। এতে সংশ্লিষ্ট ব্যক্তি মাথা নাড়াচাড়া করবে এবং তার নাক ডাকা বন্ধ হবে। নাক ডাকার আওয়াজের মাত্রা শনাক্তের মাধ্যমেও রোবটি এ কাজ করতে পারবে। রোবটের ভেতরে স্থাপিত মাইক্রোফোনে নাক ডাকার শব্দের একটি নির্দিষ্ট মাত্রা দেওয়া থাকবে। কারো শব্দ এর চেয়ে বেশি হলে রোবটটি ওই ব্যক্তির মাথায় মৃদু ধাক্কা দেবে। ফলে ঘুম না ভাঙিয়েই রোবটটি ওই ব্যক্তির নাক ডাকা বন্ধে সাহায্য করতে পারবে। সূত্র : দ্য টেলিগ্রাফ।কালের কণ্ঠ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests