Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের ফ্রি টিকাদান কর্মসূচী (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: September 14, 2021 | 12:29 PM

https://www.facebook.com/USANewsNY/videos/898258854127347

https://www.facebook.com/USANewsNY/videos/376325783956614

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মানবাধিকার উন্নয়ন সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের ফ্রি টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে গত ১২ সেপ্টেম্বর রোববার। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় মামুন’স টিউটরিয়ালে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের ৯ম বর্ষের প্রথম ফ্রি টিকাদান কর্মসূচী ছিল এটি। এদিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচীতে ব্যাপক সাড়া পড়ে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামলীলীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলীর সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কার্যকরী সদস্য শাহানারা রহমান। আরো উপস্থিত ছিলেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রবাস নিউজ ডটকম সম্পাদক শামীম আহমেদ, মামুন’স টিউটোরিয়ালের পরিচালক ডা: ফয়সাল আহমেদ, হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সাধারণ সম্পাদক তপন কুমার সেন, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহানারা আলী, হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের কোষাধ্যক্ষ সুশান্ত দে, সদস্য এডভোকেট জীবন কৃষ্ণ মন্ডল, কমিউনিটির নেতা কফিল চৌধুরী ও শ্যামল কান্তি চন্দ, হৃদয় মিয়া, রেশমা আক্তার প্রমুখ।

নতুন প্রজন্মের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকান স্ট্যাডিস এ্যাট লেহমান কলেজ হাই স্কুল ছাত্রী সামিহা বি আলী। হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি মো: সোলায়মান আলীকে টিকা দানের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোন করা হয়।
ওয়ালগ্রিন ফার্মাসী ম্যানেজার ফার্মাসিস্ট এন্চনিও ওকেইন ও ফার্মাসি টেকনিশিয়ান টামিশা এনডার্সন স্বাস্থ্যবিধি মেনে সরাসরি ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান করেন।
হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি মো: সোলায়মান আলী জানান, বিপুল সংখ্যক আবাল-বৃদ্ধ-বনিতা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ গ্রহণ করে টিকা গ্রহণ করেন। তিনি জানান, উত্তর আমেরিকায় প্রতি বছর হাজার হাজার মানুষ ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। মানুষ মানুষের জন্য শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের এই মহতী উদ্যোগ যদি একটি জীবনও রক্ষা করা যায় সেই লক্ষ্যে তাদের এই কর্মসূচি প্রতিবছর পালিত হয়।
কোভিট-১৯ কালীন সময়ে এই ভ্যাকসিন অধিক কার্যকরী ভূমিকা পালন করে বলে মতামত দেন বিশেষজ্ঞরা। নিজে ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণ ও অন্যকে উৎসাহিত করার আহ্বান জানিয়ে সোলায়মান আলী বলেন, তাদের এই কর্মসূচি একটি প্রতিকী। ফ্লু মৌসুমে নিজ উদ্যোগে নিজ নিজ ডাক্তার বা ক্লিনিকে গিয়ে টিকা গ্রহণ করা যায়।
এই কর্মসূচিকে ফলপ্রসূ করতে সাংবাদিক, সমাজসেবী, শিল্পী, সাহিত্যিক ও পেশাজীবী সংগঠনের নের্তৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি মোঃ সোলায়মান আলী ও সাধারণ সম্পাদক তপন কুমার সেন। এবার ভ্যাকসিন নেয়া বেশী প্রয়োজন বিধায় টিকাদান ক্যাম্পেইন কমিউনিটিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির জন্য সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের নের্তৃবৃন্দ।
তারা জানান, মানবাধিকার সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের ৯ম বর্ষের ২য় টিকাদান কর্মসূচি আগামী ২৬শে সেপ্টেম্বর রোববার বিকেল ৬টা থেকে সন্ধ্যে ৮টা পর্যন্ত জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের ২য় তলায় অনুষ্ঠিত হবে। তাদের এবছরের দ্বিতীয় ও শেষ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV