নিউইয়র্কে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠাতা মজিবুর রহমান মঞ্জু সংবর্ধিত (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/285315209708236
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশে নবগঠিত রাজনৈতিক দল আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠাতা মজিবুর রহমান মঞ্জুকে নিউইয়র্কে সংবর্ধনা প্রদান করেছে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন। গত ১৩ সেপ্টেম্বর সোমবার রাতে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় খলিল পার্টি হলে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামানের পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিবিএর প্রধান উপদেষ্টা মোহাম্মদ এন মজুমদার, সাবেক সভাপতি এ ইসলাম মামুন, প্রফেসর নুরুল করিম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, আবুল খায়ের আকন্দ, আশিকুর রহমান, মুকিত চৌধুরী, হুমায়ুন কবির, মতিউর রহমান, শ্যামল প্রমুখ।

অনুষ্ঠানে মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনীতির মূল বিষয়বস্তু হল সমাজ, দেশ ও রাষ্ট্র আর রাষ্ট্রের প্রাণ হল জনগণ। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূল নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন বন্ধ হবে। এজন্যে ব্যক্তি পর্যায়ে আত্মশুদ্ধি ও শুদ্ধাচারের ওপর গুরুত্ব দিতে হবে। নৈতিক শক্তির পূনর্জাগরণ ঘটিয়ে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক ও নাগরিক অধিকার নিশিশ্চত করার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে উন্নীত করাই এবি পার্টির লক্ষ্য। এবি পার্টির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ৭ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। এসকল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ বিনির্মান সম্ভব।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes