Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে, নেতা-কর্মীদের উষ্ণ অভ্যর্থনা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: September 20, 2021 | 12:50 PM

https://www.facebook.com/USANewsNY/videos/566605207788891

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ সেপ্টেম্বর রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে নিউইয়র্কে জন.এফ. কেনেডি বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী সরাসরি চলে যান জাতিসংঘ সংলগ্ন ম্যানহটনের লোটে প্যালেস হোটেলে। সেখানেই তিনি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন।

রোববার তাকে স্বাগত জানাতে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতা-কর্মী।

এ সময় স্লোগান দিয়ে তারা সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ বিমানবন্দরের প্রায় পুরো এলাকা প্রবাসী নেতা-কর্মী ও সমর্থকদের পদচারণায় মুখর ছিল। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, আওয়ামী আইনজীবী পরিষদ, পেশাজীবী সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা বিমানবন্দরে এসেছিলেন বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে। জেএফকে বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে প্রবাসী বিশিষ্টজনেরাও ছিলেন।

নিউইয়র্ক ছাড়াও ওয়াশিংটন ডিসি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সি, কানেটিকাট, বস্টন, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া থেকেও প্রবাসীরা এসেছিলেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে।

বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীদের প্রহরার মধ্যে এই স্বাগত সমাবেশ হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের নেতা-কর্মীরা তাতে অংশ নিলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অটিজম বিষয়ে বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের চেয়ারপার্সন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়েরও ভার্জিনিয়া থেকে নিউইয়র্কে আসার কথা রয়েছে।

এর আগে, নিউইর্য়কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯০১ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। ১৭ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৭ মিনিটে ফিনল্যান্ডের হেলসিঙ্কি ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা। ফিনল্যান্ডে যাত্রাবিরতি শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯০২ ফ্লাইটে নিউইর্য়ক পৌঁছেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থল লোটে নিউইর্য়ক প্যালেস হোটেলে যান।
২০ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্ক সময় সকাল ৯টায় রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন বিষয়ক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদরদপ্তরের উত্তরের লনে বাগানে বৃক্ষরোপণ ও একটি বেঞ্চ উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।
এদিন দুপুর সাড়ে ১২টার দিকে শেখ হাসিনা তার সফরকালীন আবাসস্থলে ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলের সঙ্গে বৈঠক করেন। বিকেল পৌনে ৩টায় একই স্থানে বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলির সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টায় সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন।
২১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নেবেন শেখ হাসিনা। এদিন বিকেলে সফরকালীন আবাসস্থলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোলটেবিল বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
২২ সেপ্টেম্বর বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় সফরকালীন আবাসস্থল থেকে ‘হোয়াইট হাউজ গ্লোবাল কোভিড-১৯ সামিট: ইন্ডিং দ্য প্যানডেমিক অ্যান্ড বিল্ডিং ব্যাক বেটার’ শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেবেন শেখ হাসিনা।
দুপুর ১২টার দিকে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। বিকেলে ‘রোহিঙ্গা সংকট: টেকসই সমাধান অত্যাবশ্যক’ শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে (ভার্চুয়াল) অংশ নেবেন তিনি।

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টায় ‘ইভেন্ট অব লিডারস নেটওয়ার্ক অন ডেলিভারিং অন দ্য ইউএন কমন এজেন্ডা: অ্যাকশন টু অ্যাচিভ ইকুয়্যলিটি অ্যান্ড কনক্লুশন’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
দুপুর ১টায় জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে ‘ফুড সিস্টেমস সামিট অ্যাজ পার্ট অব দ্য ডিকেড অব অ্যাকশন টু অ্যাচিভ দ্য সাসটেইবল ডেভেলপমেন্ট গোল (এসডিজিএস) বাই ২০৩০’ শীর্ষক অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য দেবেন তিনি।
এদিন দুপুরে জাতিসংঘ সদরদপ্তরে পর্যায়ক্রমে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ, জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস ও ভিয়েতনামের রাষ্ট্রপতি নগুইয়েন জুয়ান ফুতের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।
২৪ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় সময় সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ্ব সংস্থায় তার অষ্টাদশতম ভাষণ দেবেন। এবারও তিনি যথারীতি বাংলাতেই ভাষণ দেবেন।
এদিন দুপুরে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। রাত ৮টায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি অংশ নেবেন তিনি।
২৫ সেপ্টেম্বর শনিবার সকালে নিউইর্য়ক থেকে ওয়াশিংটন যাবেন শেখ হাসিনা। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।
৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারল্যান্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৯০৪ যোগে ফিনল্যান্ডের হেলসিংকির উদ্দেশে ওয়াশিংটন ছাড়বেন শেখ হাসিনা।
১ অক্টোবর শুক্রবার সকাল পৌনে ৮টায় হেলসিংকির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পৌনে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারল্যান্সের বিজি-১৯০৫ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন সরকারপ্রধান। শুক্রবার রাত সোয়া ১০টায় তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।
করোনাভাইরাস মহামারীর কারণে গতবছর জাতিসংঘের সাধারণ অধিবেশন বসেছিল ভার্চুয়ালি। এ বছর সশরীরে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে মিলিত হচ্ছেন বিশ্ব নেতারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV