Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ অ্যাফেয়ার্স ফোরাম’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: September 21, 2021 | 1:03 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1052665182216682

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ অ্যাফেয়ার্স ফোরাম’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাফেয়ার্স ফোরাম’র সমন্বয়কারী আশিক মাহমুদ ও আব্দুর রহিম দিপু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র সফররত এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি) এর যুগ্ম আহ্বায়ক এডভোকেট তাজুল ইসলাম ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, প্রবীণ রাজনীতিক ডা. মুজিবুর রহমান মজুমদার, লংআ্যইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. শওকত আলী, গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিন, প্রবীণ সাংবাদিক মাইনউদ্দিন নাসের,

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু ও সাবেক কোষাধক্ষ জসিম উদ্দীন ভুইয়া, মহনগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র সাবেক সভাপতি সামসুল ইসলাম মজনু, প্রবাসী বরিশাল সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন নাসির, ৯৩ আমেরিকা’র এডমিন গোলাম জাকারিয়া, রেজবুল কবির, জবি এলামনাই’র সাধারণ সম্পাদক আবুল কাশেম, সিএম টিভির সিইও আজাদ রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সমন্বয়কারী আশিক মাহমুদ বলেন, এ সংগঠনটি মুলত: বিভিন্ন বিশবিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং পেশাজীবীদের সমন্বয়ে গড়া। এটি একটি অলাভজনক সামাজিক সংগঠন। বাংলাদেশ বিষয়ে প্রবাসী আমেরিকানদের ভাবনা ও চিন্তা বিনিময় করাই এ সংগঠনের প্রধান কাজ। সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে নিয়মিত গবেষণাধর্মী রিপোর্ট প্রকাশনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আশিক মাহমুদ আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বর্ষ পূর্তিতে আমাদের আজকের এই আয়োজনের লক্ষ্য ‘নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের মাঝে একটি বার্তা পৌঁছে দেয়া। আর তা হল আমাদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র সামর্থকে

একটি সমষ্টিতে রূপ দেয়া। আমরা বাংলাদেশ নিয়ে ভীষণ ভাবে আশাবাদী। তিনি বলেন, আমেরিকায় থাকার কারণে গণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের এক ধরণের অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে। আমরা যদি বাংলাদেশের নীতি

নির্ধারণী পর্যায়ে সঠিক ভাবে এসব অভিজ্ঞতার আদান-প্রদান করতে পারি তাহলে বাংলাদেশ এ থেকে সবচেয়ে বেশি উপকৃত হবে। বিশেষ করে আমেরিকাতে বাংলাদেশীদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম যারা হয়ত বসবাসের জন্য আর দেশে

ফিরে যাবেন না, কিন্তু মূলের সাথে সম্পর্কের খাতিরে তারা তাদের যোগ্যতা ও সামর্থকে কাজে লাগাবে। এটা হয়ত সংখ্যা পরিমাপে সামান্য, কিন্তু এর ফল সুদূর প্রসারী হতে পারে।

সভায় কেমন হবে আগামীর বাংলাদেশ, বৈশ্বিক সক্ষমতায় কি হবে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশী নতুন প্রজন্ম ও প্রবাসীরা কিভাবে দেখছেন রাজনীতি ও অর্থনীতির গতিপথ ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোকপাত করেন আলোচকরা। দেশের গণমাধ্যম, গণতন্ত্র, উন্নয়ন এসব বিষয়ও আলোচনায় ওঠে আসে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ