নিজের ভাইঝি এবং নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা দায়ের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমস এবং নিজের ভাইঝি ম্যারির বিরুদ্ধে গত মঙ্গলবার মামলা করছেন। ২০১৮ সালে প্রকাশিত এক প্রতিবেদনে ট্রাম্পের ‘সন্দেহজনক কর জালিয়াতির’ কথা বলা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, গোপন নথিপত্র পেতে ম্যারি ট্রাম্প এবং সংবাদপত্রটির প্রতিবেদক ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।
ট্রাম্পের বড় ভাই ফ্রেডের মেয়ে ম্যারি। ৪১ বছর বয়সে ম্যারির বাবা ফ্রেড ১৯৮১ সালে মারা যান। ম্যারি এখনো তার চাচার দায়ের করা মামলার বিষয়ে মন্তব্য করেননি।
ট্রাম্প অভিযোগ করেন, তার ভাইঝি ম্যারি নথি গোপন রাখার চুক্তি ভঙ্গ করেছেন। ২০২০ সালে ‘‘Too Much and Never Enough: How My Family Created the World’s Most Dangerous Man’’ নামের বইয়ে ম্যারি প্রকাশ করেন নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের সূত্র ছিলেন তিনি নিজে। ম্যারি আরও দাবি করেন, তার বই প্রকাশ ঠেকানোর ব্যর্থ চেষ্টা করেছিলেন ট্রাম্প।
মামলায় নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক সুসান ক্রেইগ, ডেভিড ব্রাটসো এবং রাসেল বাটনারকে আসামি করা হয়েছে। ট্রাম্পের ভাইঝির সঙ্গে কাজ করে বেআইনিভাবে নথি প্রকাশের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি