যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুঃখ প্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে উডসাইডের কুইন্স প্যালেসে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাসী নাগরিক সংবর্ধনা প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে অনভিপ্রেত ঘটনার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আন্তরিক দু:খ প্রকাশ করছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে দু:খ প্রকাশ করেন।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় নেতা সংসদ সসদ্য ড. আব্দুস সোবহান গোলাপের আহ্বান উপেক্ষা করে যারা বিশৃংখলা সৃষ্টি করে এর সৌন্দর্যহানি করেছে তাদের কর্মকান্ডের নিন্দা জানানোর পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের কাছে উদ্ভূত পরিস্থিতির জন্য দু:খ প্রকাশ করে ভবিষ্যতে এধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার প্রতিশ্রুতি দিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
উল্লেখ্য, কুইন্স প্যালেসে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের হাতে সাংবাদিক ফরিদ আলম লাঞ্ছিত হন। উপস্থিত সাংবাদিকরা তাৎক্ষনিক প্রতিবাদ জানানো ছাড়াও গত ২৩ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক সাংবাদিক সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশ করে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি