Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী ইমিগ্রান্ট ডে পালিত হবে ২৫ সেপ্টেম্বর, প্রধান অতিথি ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: September 24, 2021 | 7:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী ইমিগ্রান্ট ডে পালিত হবে ২৫ সেপ্টেম্বর শনিবার। যুক্তরাষ্ট্র তথা নিউইয়র্কের মূলধারায় বাংলাদেশী সমাজ বিনির্মাণে যাদের অবদান রয়েছে তাঁদের উপস্থিতিতে শনিবার বিকেল ৫টায় জ্যাকসন হাইটেসের জুইশ সেন্টারে দিনটির তাৎপর্য তুলে ধরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তধারা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আগত সংসদ সদস্য ও সাবেক এফবিসিআই সভাপতি এমডি শফিউল ইসলাম মহিউদ্দীন, বর্তমান এফবিসিসিআই সভাপতি এমডি জসিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান গোলাপ, মুক্তিযোদ্ধা ডাঃ. জিয়াউদ্দীন আহমেদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম,  স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, সাংবাদিক লেখক সুভাষ সিংহ রায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।  উপস্থিত থাকবেন  নিউ ইয়র্ক স্টেট সেনেটর, কাউন্সিলম্যান, আমেরিকার মূলধারায় নব-নির্বাচিত বাংলাদেশী বংশোদ্ভুত শাহানা হানিফ, সোমা  সাঈদ প্রমূখ নেতৃবৃন্দ।    
উল্লেখ্য, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন সেই ২৫ সেপ্টেম্বরকে ২০২১ সালের জন্য ধারাবাহিকভাবে তৃতীয় বছরের মত ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ ঘোষণা করা হয়েছে। আমেরিকার মূলধারায় জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনের মুক্তধারার বিভিন্ন কর্মকান্ডের মধ্যে আরেকটি যোগ হলো তৃতীয়বারের মত নিউইয়র্ক স্টেট সিনেট এই বিলটি পাশ করা।  গত ২১ জানুয়ারী মুক্তধারার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিত সাহা সিনেটর স্টেভেস্কি দিয়ে বিলটি নিউ ইয়র্ক স্টেটের আইন পরিষদে উত্থাপন করেন। ২৬ জানুয়ারী সর্বসন্মতভাবে বিলটি পাশ হয়। সিনেট রেজ্যুলেশন নম্বর জে ০০১৯৭। https://assembly.state.ny.us/leg/?default_fld=&bn=J00197&term=2021&Summary=Y&Actions=Y&Text=Y&Committee%26nbspVotes=Y&Floor%26nbspVotes=Y

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV