বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র আসন্ন নির্বাচনে ‘মিসবাহ-অপু’ প্যানেলের বিশাল পরিচিতি সভা ব্রঙ্কসে (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম: যুক্তরাষ্ট্রের অন্যতম সামাজিক-আঞ্চলিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘মিসবাহ-অপু’ প্যানেলের বিশাল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নিষ্ঠা, সততা ও ঐক্যে বিশ্বাসী শ্লোগানে গত ২৬ সেপ্টেম্বর রোববার রাতে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় নিরব রেষ্টুরেন্ট পার্টি হলে এই প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

প্রবীণ প্রবাসী ইঞ্জিনিয়ার আলা উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ এবং আমিনুল ইসলামের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ প্রবাসী মাহমুদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা বাবুল, মঈনুল ইসলাম, সামস উদ্দিন, আবদুল হামিদ এবং আবাদ্দস আলী।সভায় আরো বক্তব্য রাখেন জহিরুল ইসলাম, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মির্জা মামুন, ছরওয়ার হোসেন, ছফর উদ্দিন, শাহ সেলিম, জামাল উদ্দিন, মাহমুদুর রহমান, মিজানুর রহমান, মামুনুর রশিদ, কাওছার হোসেন, সামসু উদ্দিন, এমাদ উদ্দিন, অহিবুল ইসলাম, কাওছার আহমেদ, হাসান আহমেদ সাজু, আসুক খান, সেবুল আহমেদ প্রমুখ।

সভায় ‘মিসবাহ-অপু’ পরিষদের সভাপতি পদপ্রার্থী মিসবাহ আহমদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী রেজাউল আলম অপু সহ বিপুল সংখ্যক বিয়ানীবাজারবাসী ও কমিউনিটি নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আজকের এ জনবহুল পরিচিতি সভা প্রমাণ করে ব্রঙ্কস ‘মিসবাহ-অপু’ প্যানেলের ঘাঁটি। সকলকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মাধ্যমে জয়ের ফল ঘরে তুলতে হবে।

তারা বলেন, কোন সংগঠনে নেতৃত্ব প্রদানের জন্য যে ধরণের দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন ‘মিসবাহ-অপু’ প্যানেলের প্রত্যেক প্রার্থীরই তা রয়েছে। সব প্রার্থীই স্ব স্ব ক্ষেত্রে দক্ষ, যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন। এ প্যানেল কমিউনিটির সেবা করার জন্য যোগ্য। সার্বিক বিবেচনায় আসন্ন নির্বাচনে ‘মিসবাহ-অপু’ প্যানেলের বিজয় অবিসম্ভাবী। তাদেরকে বিজয়ী করলে বিয়ানীবাজারবাসী তথা কমিউনিটিই উপকৃত হবে।

বক্তারা বলেন, ‘মিসবাহ-অপু’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী মিসবাহ আহমদ অত্যন্ত নিষ্ঠাবান, বিনয়ী, ভদ্র, সবার সাথে হাসি-খুশী। ইতোপূর্বে তিনি বিয়ানীবাজার সমিতি সহ বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ পদে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। যোগ্যতা ও সততা বিবেচনায় তাকে সহ এ প্যানেলের সব প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী রেজাউল আলম অপু সৎ ও যোগ্য বলেই সমিতির বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
‘মিসবাহ-অপু’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী মিসবাহ আহমদ তার প্যানেলের সব প্রার্থীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, আমাদের প্যানেলের প্রত্যেক প্রার্থী যোগ্য ও কর্মঠ। যোগ্যতার মাপকাঠিতে এ প্যানেলকে বিজয়ী করার জন্য সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। এ প্যানেল বিজয়ী হলে সবাইকে নিয়ে অনুকরণীয় এ সমিতির মর্যাদা অক্ষুন্ন রাখবে। সমিতিকে আরো সুন্দর ও শক্তিশালী করা হবে।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী রেজাউল আলম তাদের প্যানেলের বিজয়ে বিয়ানীবাজারবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাস্কৃতিক সমিতি ইউএসএ’র নির্বাচন আগামী ১০ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে। বিয়ানীবাজার সমিতির নির্বাচনকে ঘিরে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইতোপূর্বে সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রাজ্জাককে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অপর সদস্যরা হলেন হিফজুর এম রহমান, জালাল উদ্দিন আহমদ, কামাল চৌধুরী ও মোহাম্মদ হেলাল উদ্দিন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি