Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

অষ্টম বর্ষে টাইম টেলিভিশন

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: October 1, 2021 | 4:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের জনপ্রিয় টাইম টেলিভিশন সপ্তম বছর পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পণ করেছে। ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া টাইম টেলিভিশন যুক্তরাষ্ট্রের প্রথম বাংলা ভাষার ২৪ ঘন্টার টিভি চ্যানেল। সম্প্রচারে এসেই যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও প্রবাসে বাংলাদেশী কমিউনিটির সংবাদ প্রচারে নতুনধারা আর অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে টাইম টেলিভিশন। অদ্যাবধি চ্যানেলটি বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে দেশীয় সংস্কৃতি, আপসহীন সংবাদসহ সুস্থ বিনোদন। অতিমারির সময় ভিন্নমাত্রার অনুষ্ঠান টাইম এক্সক্লুসিভ দর্শকদের দিয়েছে পথের দিশা। আজ পর্যন্ত অনুষ্ঠানটির জনপ্রিয়তা সমান্য কমেনি। টাইম টেলিভিশনের এ অনুষ্ঠানকে প্রবাসীরা ‘বিপদের কা-ারি’ হিসেবে অভিহিত করে থাকেন। খবর ইউএনএ’র।
প্রতিদিনের রাত ৮টার ‘টাইম নিউজ’ আর ‘টাইম এক্সক্লুসিভ’ ছাড়াও এর ইল্লেখযোগ্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘প্রেস ভিউ’, ধর্মীয় অনুষ্ঠান ‘ইউনিভার্সেল ভয়েস অব পিস’ ও ‘দ্যা বাইবেল শো’, বিনোমনমূলক অনুষ্ঠান ‘ইন্টারটেইনমেন্ট টাইম’, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘হেলথ এন্ড ওয়্যারনেস’, শিক্ষা বিষয়ক অনুষ্ঠান ‘ইউর এডুকেশন, ইউর ফিউচার’, গানের অনুষ্ঠান ‘মিউজ্যিক্যাল অ্যাওয়ার’ ছাড়াও রয়েছে- ‘ইমিগ্রেশন এন্ড ল’, ‘জয়িতা-অপরাজিতা’, ‘টাইম পলিটিক্স’, ‘টাইম টক’, ‘কমিউনিটি অ্যাফেয়ার্স’, ‘পয়েন্ট অব ভিউ’ প্রভৃতি অনুষ্ঠান।
টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির ক্ষমতায়তন, মুক্তবুদ্ধি, শুদ্ধচেতনা, স্বাধীনতার জয়গান, তারুণ্যের উদ্ভাবন, অসাম্প্রদায়িক মনন গঠন আর বাংলা সংস্কৃতি চর্চার উর্বরক্ষেত্র টাইম টেলিভিশন। নানামাত্রিকতায় এটি অনন্য এবং অগ্রণী। প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি সকল দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও পৃষ্ঠপোষকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামী দিনে টাইম টেলিভিশন চলার পথে সবার অব্যাহত সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV