Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউজার্সির আটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: October 1, 2021 | 5:28 PM

সুব্রত চৌধুরী: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ধর্মসভা অনুষ্ঠিত   হয়েছে। ঐদিন সনধ্যায় আটলান্টিক সিটির ১৪১১, পেনরোজ অ্যাভিনিউয়ের একটি ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, ভজন, ধর্মীয় সংগীত পরিবেশন ইত্যাদি। এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল।

ধর্মসভায় আলোচকরা বলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের বাণী হিন্দু ধর্মাবলম্বীদের আলোড়িত করছে হাজার বছর ধরে। 

ধর্মসভায় আলোচকরা আরো বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনও ভগবৎ দর্শন হয় না।

আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা  সুমন মজুমদার, প্রদীপ দে, তৃপ্তি সরকার, তপন সেন, মনোজিৎ সাহা, সান্তনু সরকার, প্রভীন এন জে, বিনোদ ভেলোর প্রমুখ ধর্ম সভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।

বিপুল সংখ্যক প্রবাসী হিন্দু সম্প্রদায় এই ধর্মসভায় যোগ দেন। তাদের সবার মাঝে প্রসাদ বিতরন করা হয়।

ট্যাগ:
Situs Streaming JAV