Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী-রাজনীতিক জসিম উদ্দিনের সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী বুড়িচং-ব্রাক্ষ্মণপাড়াবাসীর মতবিনিময় সভা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: October 2, 2021 | 11:21 AM

https://www.facebook.com/USANewsNY/videos/234917148597755

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী-রাজনীতিক মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী বুড়িচং-ব্রাক্ষ্মণপাড়াবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকার প্রধান উপদেষ্টা সরকার ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন কুমিল্লা সোসাইটি অব ইউ এস এ ইনকের সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান।

সাবেক জেলা দায়রা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, মূলধারার রাজনীতিক মোহাম্মেদ এন মজুমদার মাস্টার অব ল, মির্জা মামুন রশিদ, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকার সভাপতি গোলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি মোশারফ খান চৌধুরী, শফিকুর রহমান দুলাল, প্রফেসর মনির খান, ভিপি জসীম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি আবুল খায়ের আখন্দ, সহ সভাপতি মিয়া মোঃ দাউদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, হাজী রেহান উদ্দিন মাস্টার, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ইনকের সভাপতি মোহাম্মদ সামাদ মিয়া জাকারিয়া, বিবিএর সাবেক সভাপতি এ ইসলাম মামুন, আব্দুল আউয়াল শামীম, হাবিবুর রহমান খান, বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ পাখি, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল, মোহাম্মদ শামসুল আলম, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, মোহাম্মদ ফখরুল ইসলাম ভূঁইয়া. মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে বুড়িচং-ব্রাক্ষ্মণপাড়াবাসী ছাড়াও কুমিল্লা অঞ্চলের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোহাম্মদ জসিম উদ্দিনকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তিনি দেশে প্রবাসীদের বেশি করে বিনিয়োগ সহ রেমিটেন্স প্রেরণের আহবান জানিয়ে বলেন, এতে নিজেরা লাভবান হওয়ার পাশাপশি দেশও উপকৃত হবে।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী-রাজনীতিক মোহাম্মদ জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার ব্রাক্ষ্মণপাড়া উপজেলায়। তার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে প্রবাসী বুড়িচং-ব্রাক্ষ্মণপাড়াবাসী এ মতবিনিময় সভার আয়োজন করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV