যুক্তরাষ্ট্র ছাত্রদল আনন্দ-উত্সবে পালন করল তারেক রহমানের জন্মদিন
বর্ণমালা নিউজ, নিউইয়র্কঃ যুক্তরাষ্ট্র ছাত্রদল আনন্দ-উত্সবের মধ্যে দিয়ে পালন করল তারেক রহমানের ৪৭তম জন্মদিন। কুইন্সের জ্যাকসন হাইটসের খাবারবাড়ী রেস্টুরেন্টে ১৯ নভেম্বর দিবাগত রাত ১২টায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রমানের জৌষ্ঠ সন্তান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে কেক কেটে তার জন্মদিন উদযাপন করেন ছাত্রনেতৃবৃন্দ।এর আগে আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির বিদায়ী কমিটির সহ সভাপতি গিয়াস আহমেদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির বিদায়ী কমিটির সাধারন সম্পাদক কামাল পাশা বাবুল ও কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক সম্পাদক আব্দুল বাতিন।প্রধান অতিথির বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, জিয়াউর রহমানের যোগ্র উত্তরসূরী হিসাবে জনগণের মাঝে বিচরণ করে দলকে তুণমূলে শক্তিশালী করতে গিয়ে মহল বিশেষের রোষের শিকার হন তারেক রহমান। বিদেশী এজেন্ডা বস্তবায়নকারী এক এগরোর কারিগররা তারেককে নিয়ে যে ষড়যন্ত্র করেছিল তা পরিপূর্ণ করতে ব্যস্ত আওয়ামী-বাকশালী সরকার। বিদেশীদের তাবেদার হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আজ বাংলাদেশকে তোয়াক্কা না করে টিপাইমুখ বাঁধ নির্মাণ শুরু করেছে ভারত।
বিশেষ অতিথির বক্তব্যে কামাল পাশা বাবুল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সব ষড়যস্ত্রের দাতভাঙ্গা জবাব দিবে জাতীয়তাবাদী বিশ্বাসী জিয়ার সৈনিকরা। আব্দুল বাতিন বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাস থেকে বৃহত্তর আন্দোরন গড়ে তোলা হবে।
অনুষ্ঠান আয়োজনে বিশেষ দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জনি। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও গ্রেটার ঢাকা জেরা সমিতির সদস্য সচিব গিয়াসউদ্দিন, তারেক প্রত্যাবর্তন পরিষদের আহ্বায়ক পারভেজ সাজ্জাদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ, সহ সভাপতি সুমন আলী খান, কার্যকরী সদস্র নাজিম চৌধুরী রিঙ্কু, লিমন চৌধুরী, জাফর মাহাদত হক, আতিকুর রহমান পান্না, কামরান আহমেদ. নাদিম আহমেদ, মাহবুব কান, দীপ্র দে, ফয়সার মাদানী, রায়হান, আমরান আহমেদ, সুমন আহমেদ, মাসুম ইসলাম, রাসেল আহমেদ, রুহেলুজ্জামান প্রমূখ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests

