নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার বিদায়ী সংবর্ধনা (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/202200648683429
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : প্রবাসীদের আন্তরিক ভালবাসায় সিক্ত হলেন নিউইয়র্কে বাংলাদেশের বিদায়ী কনসাল জেনারেল এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা। গত ৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সাবেক জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়ারদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা এ সংবর্ধনার আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং সাবেক জাতীয় খেলোয়ার গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় খেলোয়ার সাঈদ উর রব,

মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক ইনক’র সভাপতি শাহ নেওয়াজ, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা ডা. মাসুদুল হাসান, কাজী কয়েস ও সরাফ সরকার, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, প্রখ্যাত শিল্পী খুরশিদ সেলিম, সাবেক জাতীয় খেলোয়ার সৈয়দ এনায়েত আলী, মোস্তাক আহমেদ ও আবদুর রউফ পাশা, সাবেক ছাত্র নেতা সাখাওয়াত আলী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী,

আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক শেখ জামাল হোসাইন, অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মোঃ আলাউদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক’র সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সভাপতি আবুল খায়ের আখন্দ ও সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, মজুমদার ফাউন্ডেশনের ডাইরেক্টর রেক্সোনা মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, হৃদয়ে বাংলাদেশ’র যুগ্ম সম্পাদক শারমিন রহমান তানিয়া ও সাংগঠনিক সম্পাদক মাকসুদা আহমেদ, রংধনু সোসাইটির সভাপতি মুনতাসিম বিল্লাহ তুষার, প্রবাসনিউজ.কম সম্পাদক শামীম আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জুনেদ আহমেদ চৌধুরী, তজমুল হোসেন, শেখ মখলু মিয়া, জাহানারা বেগম লক্ষ্মী, মনোয়ারা বেগম, ফেরদৌসী বেগম বিউটি, আনোয়ারুল হক লাভলু, রেজা আব্দুল্লাহ স্বপন, জামাল আহমেদ, নূরুল ইসলাম, মঈজুর লস্কর জুয়েল, মো. নূর উদ্দিন সহ কমিউনিটি নের্তৃবৃন্দ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবদুর রব হাওলাদার।

এ সংবর্ধনায় মূলধারার রাজনীতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কমিউনিটি নেতবৃন্দসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। অনুষ্ঠান সহযোগিতায় ছিল মজুমদার ফাউন্ডেশন, হৃদয়ে বাংলাদেশ ও বাফা।
অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।

অনেকটা ভাবগম্ভীর পরিবেশে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তার বক্তব্যে বাংলাদেশের দ্রুত এগিয়ে যাওয়ার পেছনে প্রবাসীদের বলিষ্ঠ ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

প্রবাসীদের প্রশংসা করে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, সর্বস্তরের প্রবাসীদের আন্তরিক সহযোগিতাই তার কাজকে সহজ করে দিয়েছে। প্রবাসীদের এ আন্তরিক সহযোগিতা ও ভালবাসা সবসময় তার প্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা নিউইয়র্কে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার সেবাধর্মী ব্যতিক্রমী নানা কার্যক্রম মাইল ফলক হয়ে থাকবে বলে উল্লেখ করেন। তারা কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে একজন সফল কূটনীতিক হিসেবে উল্লেখ করে তার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন ও আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি আব্দুর রহিম বাদশা কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। আবেগঘণ পরিবেশের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনাটি শেষ হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার পেশাদার কূটনীতিক বিদায়ী কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে পদোন্নতি দিয়ে ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। এ মাসেই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
আরো উল্লেখ্য যে, নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে নতুন কনসাল জেনারেল হিসাবে যোগ দিচ্ছেন ইস্তাম্বুলে কর্মরত বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম। তিনি বর্তমান কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার স্থলাভিষিক্ত হচ্ছেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি