নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা ডিসেম্বরে: পরীক্ষার্থীদের মামুন’স টিউটোরিয়ালের পরামর্শ (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/562915288328663
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে। মামুন’স টিউটোরিয়ারের জ্যাকসন হাইটস শাখায় গত ৯ অক্টোবর শনিবার পেরেন্ট-টিচার সমাবেশে এ তথ্য জানান হয়। সমাবেশে টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের নিয়ম-কানুন, প্রস্তুতিমূলক দিক-নির্দেশনা সহ নানা পরামর্শ তুলে ধরেন। এ বিষয়ে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সমাবেশে মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়ালের সহযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রতি বছর সিটির বিভিন্ন স্পেশালাইজড হাই স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। তিনি বলেন, ভর্তি প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। তীব্র প্রতিযোগিতামূলক এসব ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে অনেক বেশি। বিশেষ গুরুত্ব দিতে হবে ইংলিশ ও ম্যাথ শিক্ষায়। তিনি জানান, তার প্রতিষ্ঠানের আন্তরিক প্রচেষ্টায় অনেক ছাত্র-ছাত্রী স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামীদামি হাইস্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে। অনেক ছাত্র-ছাত্রী এসএটিতে ভালো স্কোর করে নামীদামি কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে।

শেখ আল মামুন বলেন, পরীক্ষার এক দিন আগ পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলের হোমওয়ার্কের পাশাপাশি মডেল টেস্টগুলো রিভাইজ করা উচিত। পরীক্ষার্থীদের নানা পরামর্শ দিয়ে শেখ আল মামুন বলেন, পরীক্ষার্থীদের প্রথমে অঙ্কের উত্তর দিয়ে শুরু করা ভালো। এরপর ইংলিশ।
সমাবেশে ইংলিশ শিক্ষক স্কট অভিভাবক-শিক্ষার্থীদের নানা পরামর্শ প্রদান করেন।
শেখ আল মামুন বলেন, একজন ছাত্র ভালো স্কুলে ভর্তি হতে পারলে তার জন্য স্কলারশিপসহ ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। ছেলে-মেয়েদের ভালো ফলাফল করতে নিয়মিত পড়া-শুনা, হোমওয়ার্কের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকতে হয় বলে জানান তিনি।

তিনি জানান, তার টিউটোরিয়ালে রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি, রিজেন্টসসহ স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার জন্য নিয়মত ক্লাস নেয়া হয়। হোমওয়ার্কে সহায়তা সহ অন্যান্য কোর্সও রয়েছে। এখানে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ১২ গ্রেড পর্যন্ত ছাত্র-ছাত্রীদের আফটার স্কুল, উইকেন্ড হোমওয়ার্কসহ সিটি এবং স্টেটের প্রস্তুতি সহায়তা দেয়া হয়।
শেখ আল মামুন জানান, নিজের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, আমেরিকান কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীরা এখানে শিক্ষার্থীদের পাঠদান করছেন নিয়মিত।
মামুন’স টিউটোরিয়ালের ফোন : ৯১৭-৫৬১-১০৯০, ৩৪৭-৬৫৭-০৫৩০ এবং ৭১৮-৫০৭-২১১৩।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি