নিউজার্সিতে গাড়ি চাপায় বাংলাদেশি যুবক ভিকির মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র্রের নিউজার্সিতে গাড়ি চাপায় প্রবাসী এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত আহমেদ আইদিদ ভুইয়া ভিকি (২৪) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার জাহিদ ভুইয়া টুলুর বড় ছেলে। বিডিনিউজ
২০১৭ সালের জুনে গ্রিনকার্ড নিয়ে ভিকি যুক্তরাষ্ট্রের আসেন। মা-বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে নিউ ইয়র্ক সিটির রিগো পার্ক এলাকায় থাকতেন তিনি। চার মাস আগে দেশে বিয়ে করার পর থেকে নববধূকে তিনি যুক্তরাষ্ট্রে নিয়ে আসার চেষ্টায় ছিলেন।
রোববার রাত ৩টা ৪৭ মিনিটে প্যাটারসনের কাছাকাছি টটোয়া এলাকায় ৪৬ লাউঞ্জের সামনে (রুট- ৪৬ ওয়েস্ট) ভিকি দুর্ঘটনায় পড়েন বলে টটোয়া পুলিশের প্রধান ক্যারমেন ভেনিজিয়ানো জানান।
রাস্তায় একটি জিপ ভিকিকে চাপা দেয়। ওই গাড়ির চালক কাছাকাছি মরিসটাউনে থাকেন। তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ।
ভিকি কাজ করতেন অ্যামাজনের স্ট্যাটেন আইল্যান্ড সেন্টারে। সেই রাতে সহকর্মী বন্ধু আমিনুল ইসলামের সঙ্গে আড্ডা দিতে পাশের নিউ জার্সির প্যাটারসনে গিয়েছিলেন।
সেখানে একটি রেস্তোরাঁয় (৪৬ লাউঞ্জ, বার) গভীর রাত পর্যন্ত আড্ডার এক পর্যায়ে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় আমিনুল তার বন্ধুসহ পার্কিং লটে গাড়িতে ফেরেন। ভিকি তখনো রেস্তোরাঁয় ছিলেন।
বেশ কয়েক মিনিট পর টহল পুলিশ গাড়ির কাছে এসে ছবি দেখিয়ে তাদের কাছে ভিকির পরিচয় জানতে চান। পরে পুলিশের সঙ্গে দৌড়ে গিয়ে রাস্তায় ভিকির নিথর দেহ পড়ে থাকতে দেখেন আমিনুল।
বড় ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন ভিকির মা সায়েকা পারভিন এবং বাবা আনোয়ার জাহিদ। ভিকির একমাত্র বোন ঢাকায় থাকেন।
এদিকে, ভিকির ঘনিষ্ঠ আত্মীয় সাঈদ ইমতিয়াজ রিগ্যান দুর্ঘটনার খবর পেয়ে রোববার সকালে ভার্জিনিয়া থেকে নিউ জার্সিতে যান। এ ঘটনা হত্যাকাণ্ড হতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় ২০২০ সাল পর্যন্ত ১০ বছরে টটোয়ায় মাত্র একজন পথচারীর মৃত্যু হয়েছে। এরপর গত ৩ অক্টোবর ৬১ বছর বয়েসী আরেকজনের প্রাণ যায়। এটি হল গত ১২ বছরে তৃতীয় পথচারীর মৃত্যু।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি