Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাংবাদিক ইয়াসমিন রীমাকে বৃহত্তর কুমিল্লা সমিতির সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: October 12, 2021 | 11:58 PM

এসএম সোলায়মান, নিউইয়র্ক: বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা সভাপতি ও ডেইলি নিউ এইজ ব্যুরো প্রধান ইয়াসমিন রীমাকে সম্মাননা প্রদান করেছে নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতি। ৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত সম্মাননা প্রদানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডাঃ এনামুল হক। সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতির নেতা মিয়া মোহাম্মদ দুলাল, ইউনুস সরকার, মিয়া মোহাম্মদ দাউদ, কুমিল্লা সোসাইটির সভাপতি আবুল খায়ের আখন্দ, সাবেক সভাপতি মিলন বাশার, সঞ্চালক ও সংগীত শিল্পি আলিয়া ফেরদৌসী, সাংবাদিক এস এম সোলায়মান, কুমিল্লা সোসাইটির সেক্রেটারি মিজানুর রহমান, সাবেক সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবদুল খালেকসহ নিউইয়র্কে কুমিল্লা সমিতির নেতৃবৃন্দ।

সম্মাননা গ্রহন করে সাংবাদিক ইয়াসমিন রীমা বলেন, প্রবাসে প্রিয় কুমিল্লাবাসীর এ সম্মাননা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির কাছে আমি কৃতজ্ঞ। আপনারা দেশের বড় চালিকা শক্তি। আপনাদের জন্য আমার লেখনী দিয়ে কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।

বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডাঃ এনামুল হক বলেন, প্রবাসে থাকলেও মনটা পড়ে থাকে প্রিয় কুমিল্লাতেই। তাই কুমিল্লার মিডিয়া ব্যক্তিত্বকে সম্মাননা দিতে পেরে নিজেকেও সম্মানিত বোধ করছি। সম্মাননা অনুষ্ঠানে কেক কেটে সাংবাদিক ইয়াসমিন রীমার জন্মদিনও পালন করা হয়। উল্লেখ্য সাংবাদিক ইয়াসমিন রীমা  একটি আন্তর্জাতিক কর্মশালায় যোগ দিতে ৩ সপ্তাহের সফরে নিউইয়র্কে এসেছেন। আগামী ২৬ অক্টোবর তিনি দেশে ফিরে যাবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV